Amartya Sen

জমি ইস্যুতে ‘প্রতীচী’র সামনে প্রতিবাদ বিশিষ্টদের, রবীন্দ্রগানের একক অনুষ্ঠানে কবীর সুমন

প্রতিবাদ মঞ্চের কাজ প্রায় শেষ, মহড়া শুরু বাউল শিল্পীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৩, ১৪:১৫

options
link
জমি ইস্যুতে ‘প্রতীচী’র সামনে প্রতিবাদ বিশিষ্টদের, রবীন্দ্রগানের একক অনুষ্ঠানে কবীর সুমন

দেব গোস্বামী, বোলপুর: নোবেলজয়ী অমর্ত‌্য সেনের (Amartya Sen) জমি ইস‌্যুতে বিশ্বভারতীর অনড় মনোভাবের বিরুদ্ধে আন্দোলনের তোড়জোড়। শান্তিনিকেতনে (Santiniketan) তাঁর বাসভবন ‘প্রতীচী’র সামনে তৈরি হচ্ছে মঞ্চ। কাজ প্রায় শেষের মুখে। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমিজট বিতর্ক চরমে উঠেছে। নোবেল জয়ীকে উচ্ছেদের নোটিস দিয়েছে ঐতিহ্যবাসী শিক্ষা প্রতিষ্ঠানটি। এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় তাহলে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ইমাম-পুরোহিতের মন্ত্রোচ্চারণে কলকাতায় কাজ শুরু ‘সংহতি সম্প্রীতি উদ‌্যানে’র]

তাঁর নির্দেশে দলের জনপ্রতিনিধিরা অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিশ্বভারতী বাঁচাও কমিটিও আসরে নেমেছে। ৬ মে শান্তিনিকেতনে তাঁর বাড়ি ‘প্রতীচী’র সামনে অমর্ত্য সেনকে ‘লাঞ্ছনা’ ও হেনস্তার প্রতিবাদে ধরনায় বসছেন সমাজের বিশিষ্টজনেরা। অংশ নেবেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, গায়ক কবীর সুমন, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ-সহ অন্যান্যরা। কবীর সুমন (Kabir Suman)প্রতীচীর সামনে মুক্তমঞ্চে প্রতিবাদ স্বরূপ একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। ওইদিন সন্ধে ৬টায় ‘রবীন্দ্রগানে প্রতিরোধ’-এ শামিল হতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

জমি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানাপোড়েনের প্রতিবাদে বাউল শিল্পীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও প্রাক্তনীদেরও শামিল করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো বাউল শিল্পীরাও ইতিমধ্যেই মহড়া শুরু করেছেন। শুক্রবার তাঁরাও নাচে-গানে বিশ্বভারতীর (Vishva Bharati) আচরণের প্রতিবাদ জানাবেন।

[আরও পড়ুন: পর্ন দেখায় বকাঝকা, দিদিমাকে খুনের পর ধর্ষণের গল্প ফাঁদল নাতি!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন