Kalna

সম্পর্কে ইতি টেনে অন্যত্র বিয়ে প্রেমিকার! অভিমানে তরুণীকে ভিডিও কল করে চরম পদক্ষেপ যুবকের

কালনা থানা এলাকার ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মৃতের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ২০:০৩

options
link
সম্পর্কে ইতি টেনে অন্যত্র বিয়ে প্রেমিকার! অভিমানে তরুণীকে ভিডিও কল করে চরম পদক্ষেপ যুবকের
মৃত শুভজিৎ রথ।

মুখ ফিরিয়েছে প্রেমিকা। বহুবার বোঝানোর চেষ্টা করেও লাভ তো হয়নি, উলটে বিয়ে করে নিয়েছেন তিনি। যার পরিণতি হল ভয়ংকর। অভিমান-অপমানে প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা (Kalna) থানার অন্তর্গত নিউ মধুবন এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম শুভজিৎ রথ। বয়স ২৭ বছর। তাঁর বাড়ি কালনার নিউ মধুবন এলাকায়। কালনা থানা এলাকারই এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কর্মসূত্রে ওই তরুণী বাইরের রাজ্যে চলে গিয়েছেন। তারপর থেকেই সম্পর্কে ভাঙনের শুরু। জানা যাচ্ছে, দিন চারেক আগে নাকি ভিনরাজ্যের এক যুবককে বিয়ে করেছেন ওই তরুণী। শুভজিৎ তা জানামাত্রই অশান্তি চরমে ওঠে। এরপরই প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস দেন ওই যুবক। তখনই ওই তরুণী ওই যুবকের বাড়ির লোককে ফোন করে পুরো ঘটনা জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই তাঁর বাড়ির লোকজন ঘরে পৌঁছলে দেখে যুবকের ঝুলন্ত দেহ। মৃতের দাদা বলেন, “ভাইয়ের কাছ থেকে নানা সময় নানা অছিলায় পয়সা নিত ওই তরুণী। তাঁকে ব্ল্যাকমেলও করত টাকা পয়সা চেয়ে। এরপর গতকাল ওই তরুণীকে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ভাই।” সোমবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.