সুবীর দাস, কল্যাণী: ৬ মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! হাড়হিম কাণ্ড নদিয়ার কল্যাণীতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই নৃশংসতা? জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দা ওই বধূর নাম রূপা ঘোষ। তার স্বামী সোমনাথ ঘোষ। পেশায় জলের ব্যবসায়ী। বছর তিনেক আগে সোমানাথের সঙ্গে বিয়ে হয় রূপার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না। অশান্তি লেগেই থাকে দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় মা রূপা। এরপর খোঁজাখুঁজি শুরু করা হয়। খবর দেওয়া হয় থানায়।
খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাঁদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় শিশুর দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন? তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রবিবাসরীয় শেষ প্রচারেও নন্দীগ্রামে শুভেন্দু, বড় জয়ের প্রত্যাশী হাসিরানি
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে