'Kancha Badam' singer Bhuban Badyakar

Bhuban Badyakar: ভুবন জয় ভুবনের, এবার আন্তর্জাতিক মঞ্চ কাঁপাবেন বীরভূমের ‘বাদাম কাকু’!

দুর্ঘটনা নিয়ে সম্প্রতি আরও একটি গান বাঁধেন 'বাদাম কাকু'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২২, ১৯:৫৯

options
link
Bhuban Badyakar: ভুবন জয় ভুবনের, এবার আন্তর্জাতিক মঞ্চ কাঁপাবেন বীরভূমের ‘বাদাম কাকু’!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুবন জয় ভুবনের! হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে ‘কাঁচা বাদাম’ গান খ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar)। এবার নাকি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন বীরভূমের দুবরাজপুরের ‘বাদাম কাকু’। 

Advertisement

Nut-seller

Advertisement

বীরভূমের দুবরাজপুরের প্রত্যন্ত এলাকায় বাইকে চড়ে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। ঠোঁটের কোণে লেগে থাকত হালকা হাসি আর মুখে গান। হাতে দাঁড়িপাল্লা নিয়ে বাদাম মাপতেন তিনি। কিন্তু সবসময়েই মুখে থাকত গান। অনর্গল গেয়ে যেতেন, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।”

Advertisement

Bhuban Badyakar

তাঁর গান শুনতে শুনতে বাদাম কিনতেন প্রায় সকলেই। বাদাম বিক্রির ফাঁকে ভুবন বাদ্যকরের গানই একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে বীরভূমের ভুবন বাদ্যকরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সকলের ‘বাদাম কাকু’ হয়ে উঠেছেন তিনি।

'Kancha Badam' singer Bhubhan Badyakar sings new song

 

[আরও পড়ুন: নারীদিবসে মহিলাদের অপমান! বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চাইল Flipkart]

ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। নেটিজেনরা কাঁচা বাদাম জ্বরে কাবু। প্রায় সকলেই দু’কলি গানে কোমর দুলিয়েছেন। শুধু তাই নয় সংবাদ প্রতিদিন ডিজিটালের একান্ত সাক্ষাৎকারে গাওয়া ভুবন বাদ্যকরের দ্বিতীয় গানটিও জনপ্রিয় হয়েছে। দুর্ঘটনা নিয়েও সম্প্রতি একটি গান বেঁধেছেন ‘বাদাম কাকু’। নতুন গানটিও মন ছুঁয়েছে সকলের।

Peanut seller Bhuban Badyakar wants to be a singer

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার এক আন্তর্জাতিক র‌্যাপারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চলেছেন ভুবন বাদ্যকর। সপ্তাহখানেক আগেই তারকার এজেন্ট ‘বাদাম কাকু’র সঙ্গে যোগাযোগ করেছিলেন। বাদাম কাকু এই প্রস্তাব পেয়েছেন কিনা, ওই তারকাই বা কে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ‘বাদাম কাকু’র প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

দেখুন ভিডিও:

 

[আরও পড়ুন: ইছাপুর হত্যাকাণ্ড: আর্থিক বিবাদের জের, চা পানের পর ঠান্ডা মাথায় বৃদ্ধাকে খুন পরিচিতর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.