নিরুফা খাতুন: সরস্বতী পুজোয় তেমন ঠান্ডা ছিল না। বেশ উষ্ণই ছিল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে প্রেমদিবসের আগে শীতবিলাসীদের জন্য সুখবর। একধাক্কায় বেশ কিছুটা কমল রাজ্যের তাপমাত্রা। এক রাতে প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সবমিলিয়ে জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯ থেকে ৮৯ শতাংশ। মূলত দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। রাজ্যজুড়ে বজায় থাকবে হালকা শীতের আমেজ। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, কালিম্পং ভিজতে পারে হালকা বৃষ্টিতে।
[আরও পড়ুন: রোগের ভয় তুচ্ছ করে প্রেমের জোয়ারে HIV পজিটিভ যুগল, সাত পাকে বাঁধা পড়লেন সুনীতা-সৌমিত্র]
আগামী মঙ্গলবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশে হাওয়া বইবে।
[আরও পড়ুন: সংসদে মেজাজ হারিয়ে ধনকড়ের দিকে আঙুল তুললেন জয়া বচ্চন, নেটদুনিয়ায় নিন্দার ঝড়]
সর্বশেষ খবর
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক