গর্ভাবস্থার ২৫ সপ্তাহেই উঠেছিল প্রসব যন্ত্রণা। শান্তিপুরের (Shantipur) বধূকে তড়িঘড়ি ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে আগাম প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তৎপরতায় সঙ্গে সময়ের অনেক আগেই তাঁর প্রসব করানো হয়। একসঙ্গে চার সন্তানের মা হন বধূ। কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী! জন্মের কিছুক্ষণের মধ্যেই একে একে চার সন্তানের মৃত্যু হয়েছে বলেই খবর।
আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে। পুনরায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে তাঁর গর্ভে চারটি সন্তান। গর্ভাবস্থার ২৫ সপ্তাহে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় বধূর। সঙ্গে সঙ্গে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তৎপরতায় চার সন্তান প্রসব করেন বধূ। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ১৫ সপ্তাহ আগেই প্রসব হওয়ায় নবজাতকদের শারীরিক বিকাশ সম্পূর্ণ হয়নি। প্রত্যেকের ওজনও ছিল অত্যন্ত কম। ফলে চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করেও কোনও শিশুকেই বাঁচাতে পারেননি।
এদিকে, প্রসবের পর প্রসূতির অবস্থাও সংকটজনক হয়ে পড়ে। চরম ঝুঁকির মধ্যে চিকিৎসা শুরু করেন হাসপাতালের চিকিৎসকেরা। দীর্ঘ চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ওই গৃহবধূ। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার জানান, গর্ভাবস্থায় পরীক্ষা করে চার সন্তানের বিষয়টি জানা গিয়েছিল। স্বাভাবিকভাবে চার সন্তানের প্রসব হলেও তাদের অপরিণত অবস্থা এবং কম ওজনের কারণে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের দাবি, ২৫ সপ্তাহে একসঙ্গে চার সন্তানের প্রসবের ঘটনা অত্যন্ত বিরল এবং চিকিৎসার দিক থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার
-
বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের
-
‘আমরা দুজনেই একসঙ্গে…’, ‘দেশু ৭’ শুটের শেষ দিনে ‘ডিরেক্টর’ দেবকে মনকেমনের চিঠি শুভশ্রীর
-
দুই স্ত্রীর মারামারিতে অজ্ঞান হয়ে হাসপাতালে, জ্ঞান হতেই ডিভোর্স মেসিদের ‘চোর’ বলা মিশর কোচের
-
ফোর্ট উইলিয়াম থেকে গার্ডেনরিচ! কী ছক ছিল আইএসআইয়ের? রানার সঙ্গী সানি দিল বিস্ফোরক তথ্য