Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Dilip Ghosh

‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের

আর কী বললেন দিলীপ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৩:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৩:৫৩

options
link
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের zoom
'কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা', কেষ্ট-টুলুদের অগাধ সম্পত্তি নিয়ে খোঁচা দিলীপের
Advertisement

তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক নেতাদের ‘গুপ্তধন’ প্রকাশ্যে আসছে। কমবেশি বেশিরভাগেরই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই শিখিয়েছেন।” প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সম্পত্তি নিয়েও। 

২০২২ সালে বাংলার মানুষ দেখেছিল মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়! তারপর জেলে যেতেও হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীকে। পালাবদলের পর অর্থাৎ গত কয়েকমাসে একাধিক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর মধ্যে রয়েছেন মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা। বুধবার প্রাতঃভ্রমণে গিয়ে তৃণমূল নেতাদের পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়েই মুখ খুললেন দিলীপ। তিনি বলেন, “বাংলার মানুষের এত সম্পত্তি কেউ কোনওদিন দেখেছেন? আমরা এতদিন জানতাম বড়লোক মানে ব্যবসায়ী, মারোওয়ারিরা। কিন্তু এদের তো দেখছি সবারই কোটি কোটি টাকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শিখিয়েছেন যে কিছু না করেও বড়লোক হওয়া যায়।” এরপর কেষ্ট প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “ওই যে কেষ্ট মণ্ডল, কোনওদিন কোনও পদেও ছিল না। তাঁর নাকি সাড়ে ৫০০ কোটির সম্পত্তি, কীভাবে হল?”

Advertisement

 

উল্লেখ্য, গত ৩১ জুলাই টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকা ছিল টুলুর। এছাড়া নগদ পাওয়া গিয়েছে ৫৩ লক্ষ টাকা। রয়েছে ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো ও ৬৩ গ্রাম প্ল্যাটিনাম। ৮৩টি ট্রাক ও ডাম্পার। বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট ২৪২টি গাড়ি রয়েছে। শুভেন্দু আরও জানান, টুলুর মোট ২১টি সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং, ২টি ক্রাশার। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। ইতিমধ্যে পাহাড়প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তাঁর ম্যানেজার মিনার মণ্ডলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল সাড়ে আঠাশ কোটি টাকা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.