অরূপ বসাক, মালবাজার: রাতভর বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে৷ রবিবার রাত ১২টা থেকে সেবক রোডে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ৷ মংপংয়ের কাছে ধস নামার কারণে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন৷ রাতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি যান চলাচল৷ সোমবার সকাল থেকে ছোট গাড়ি খুব ধীর গতিতে চলতে করলেও বন্ধ বাস-সহ বড় গাড়ি চলাচল৷
[শিবের মাথায় জল ঢালতে গিয়ে দামোদরে তলিয়ে গেল দুই কিশোর]
কয়েক বছর আগে এই জায়গায় ধস নামায় বসে যায় জাতীয় সড়কের একাংশ। তারপর থেকে প্রতিবছরই একটু একটু সংস্কার করার কাজ চলছে ৩১ নম্বর সড়কের প্রায় ১৫০ মিটার অংশে৷ মূলত, ভঙ্গুর পাহাড়ের ঢাল বেয়ে জাতীয় সড়কের অবস্থান হওয়ায়, রাস্তা সংস্কারে বেশ বেগ পেতে হচ্ছে জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষকে৷ ধীর গতিতে কয়েক দিন ধরে কাজ হচ্ছিল ওই অংশে। কিন্তু রবিবার ভোররাতে প্রবল বৃষ্টির জেরে ধসে যায় জাতীয় সড়কের একটি অংশ৷ পাহাড়ের বহু গাছও উপড়ে পড়ে রাস্তার উপর৷ বসে যায় রাস্তার ১৫০ মিটার অংশ৷ জীবনের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি চললেও বড় বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা এখনও দিতে পারছেন না সড়ক নির্মাণ কর্তৃপক্ষ৷ জাতীয় সড়কে ধসের জেরে যান চলাচলে প্রভাব পড়ায় চূড়ান্ত সমস্যায় সাধারণ মানুষ৷ সেবক রোডে ধসের জেরে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
[এবার বিশ্বভারতীতে পাশ করানোর দাবিতে ছাত্র বিক্ষোভ, উপাচার্যের অফিসে তালা]
টানা বর্ষণের জেরে ইতিমধ্যেই তিস্তা-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী ফুঁসতে শুরু করেছে৷ পাহাড় লাগোয়া ডুয়ার্সের বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ জলপাইগুড়িতে তিস্তায় নদীর উপর শুরু হয়েছে নজরদারি৷ টানা বৃষ্টি চলতে থাকলে জলবন্দি হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে৷ গজলডোবা এলাকায় জল বাড়তে শুরু করেছে৷
সর্বশেষ খবর
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে