Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Purulia

পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পতালুক রঘুনাথপুরে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের

প্রায় ১৭ বছর আগে বাম আমলে বিস্তীর্ণ রঘুনাথপুর এলাকা জুড়ে কয়েকশো একর জমি অধিগ্রহণ করে রাজ্য।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৪:১২

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৪:১২

options
link
পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পতালুক রঘুনাথপুরে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

শিল্পতালুক রঘুনাথপুরের শিল্পায়নে আরও একটি বড় পদক্ষেপ রাজ্যের। পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরে অমিত মেটালিক্সের পর জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেড সমন্বিত প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়বে। খুব শীঘ্রই তারা এই কাজ শুরু করবে বলে রাজ্যের শিল্প উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি রঘুনাথপুর ২ ব্লক এলাকার রুকনিতে এই প্রকল্পের জন্য ২৫৫ একর জমি দেয় রাজ্য। সপ্তাহখানেক আগেই পুরুলিয়ায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে এই জেলায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। তাঁর ওই বক্তব্যের ৭ দিন আগেই কলকাতায় রীতিমতো শিবির করে একাধিক শিল্প সংস্থার সঙ্গে জুপিটারকেও রঘুনাথপুরে শিল্প স্থাপনের জন্য জমি প্রদান করে। ফলে ওই এলাকার মানুষজন ভীষণই খুশি। শুধু তাই নয়, তৈরি হবে বিশাল কর্মসংস্থানের সুযোগ।

প্রায় ১৭ বছর আগে বাম আমলে বিস্তীর্ণ রঘুনাথপুর এলাকা জুড়ে কয়েকশো একর জমি অধিগ্রহণ করে রাজ্য। সেই অধিগৃহীত জমি থেকেই ওই ২৫৫ একর রাজ্যের শিল্প উন্নয়ন নিগম ওই শিল্প সংস্থার হাতে তুলে দিয়েছে। রঘুনাথপুর ২ ব্লকের যে রুকনি এলাকায় ওই শিল্প স্থাপন হবে। সেখানে বাম আমলে আধুনিক কর্পোরেশন লিমিটেডকে ইস্পাত শিল্পের জন্য জমি দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে শিল্প স্থাপন করতে পারেনি। ফলে রাজ্য তাদের কাছ থেকে জমি নিয়ে নেয়। দীর্ঘদিন ধরে রাজ্যের অধিগৃহীত জমি পড়ে থাকায় সেখানকার মানুষজনের ক্ষোভ হচ্ছিল। তারা রাজ্যকে জমি দিয়েছিল শিল্প স্থাপনের আশায়। কিন্তু তৃণমূল সরকারের আমলে রঘুনাথপুরের এই প্রান্তে সেভাবে কোনও ভারী শিল্প গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থান সমস্যায় জেরবার ওই এলাকার মানুষজন। পেটের টানে পুবে বা ভিন রাজ্যে যেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। এই এলাকায় জুপিটার প্রাইভেট লিমিটেড কারখানা গড়লে ওই এলাকার মানুষের কর্মসংস্থান হবে এমন কথাই বলছে রাজ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
এখানেই তৈরি হবে ডিফেন্স প্রাইভেট লিমিটেডের
প্রতিরক্ষা মন্ত্রকের অনুসারি শিল্প। ছবি: সুমিত বিশ্বাস।

যে এলাকায় ওই জমি দেওয়া হয়েছে সেখান থেকে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা- গোমো রেলপথে রুকনি স্টেশন। অন্যদিকে রঘুনাথপুর-চেলিয়ামা সড়কে মৌতোড় এলাকা থেকে মাত্র ৩ কিলোমিটার। ফলে ওই প্রকল্পস্থল থেকে রেল ও সড়ক দুই যোগাযোগের কোন অসুবিধা নেই। পাশেই রয়েছে ধানাড়া গ্রাম । তারা চাইছেন পড়ে থাকা জমিতে দ্রুত কারখানা গড়ে উঠুক। এই প্রস্তাবিত প্রতিরক্ষা সরঞ্জাম কেন্দ্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে রাজ্য। রাজ্যের পালাবদলের পর যেভাবে শিল্পতালুক রঘুনাথপুরে একের পর এক বিনিয়োগ আসছে তাতে এবার আক্ষরিক অর্থেই বদলে যাবে এই শিল্পাঞ্চল। এমন কথাই বলছেন ওই এলাকার মানুষজন। তবে বিস্তীর্ণ শিল্পতালুক রঘুনাথপুর জুড়ে রেড ক্যাটাগরি কারখানা নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে। এই নিয়ে একের পর এক আন্দোলনও চলছে। ওই তালিকায় রয়েছে অমিত মেটালিক্স। যদিও ওই শিল্প সংস্থা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের কারখানা একেবারে পরিবেশবান্ধব প্রকল্প।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.