Nanur

বিএলও-র বাড়ির পাশেই মাঠে মিলল বিপুল ভোটার কার্ড! চাঞ্চল্য নানুরে

বিএলও-র বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ভোটার কার্ড। পুলিশ সেগুলি উদ্ধার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। পুলিশ তদন্তের স্বার্থে ওই বিএলও-কে আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে খবর।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১২:০৬

options
link
বিএলও-র বাড়ির পাশেই মাঠে মিলল বিপুল ভোটার কার্ড! চাঞ্চল্য নানুরে
মাঠে পড়ে থাকা ভোটার কার্ড। নিজস্ব চিত্র

বিএলও-র বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ভোটার কার্ড। পুলিশ সেগুলি উদ্ধার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। পুলিশ তদন্তের স্বার্থে ওই বিএলও-কে আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে খবর। এসআইআরে বীরভূমের বহু মানুষের নাম বাদ গিয়েছে। ট্রাইবুনালে আবেদন করেছেন বহু মানুষ। এর মধ্যেই এই বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারে হইচই পড়ে গিয়েছে আজ, রবিবার সকালে।

Advertisement

ঘটনাটি নানুরের কীর্নাহারে পশ্চিম পাড়া এলাকার। এদিন সকালে এলাকারই একটি মাঠের মধ্যে প্রচুর সংখ্যায় ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেগুলি প্রত্যেকটি পুরনো। স্থানীয়রাই কাজে যাওয়ার সময় ওই দৃশ্য দেখে কীর্নাহার থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওইসব কার্ড উদ্ধার করে। ওই মাঠের পাশেই বিএলও-র বাড়ি। তদন্তে নেমে পুলিশ তাঁকে আটক করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের চিনিশপুর গ্রামের প্রাক্তন বিএলও বতর্মানে কীর্নাহারে পশ্চিম পাড়ার বাসিন্দা। তিনি বিএলও থাকাকালীন বাসিন্দাদের পুরনো সেইসব ভোটার কার্ড সংগ্রহ করে বদলে নতুন ভোটার কার্ড দিয়েছিলেন। পুরনো ভোটার কার্ড তাঁর কমিশনের ঘরে জমা করার কথা ছিল। কিন্তু সেগুলি জমা না করে তিনি নিজের কাছেই জমিয়ে রেখেছিলেন বলে অভিযোগ। সেগুলিই মাঠের ধারে ফেলে দিয়েছেন বলে জানা যায়! কেন এই কাজ তিনি করলেন? কেন তিনি পুরনো ভোটার কার্ড জমা করেননি? সেসব প্রশ্ন উঠেছে। উত্তর পাওয়ার জন্য তদন্তের স্বার্থে ওই বিএলওকে আটক করা হয়েছে। পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাবাস করছে বলে খবর।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.