Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Hilsa Fish

বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ

ইলিশ উৎপাদনে এক নম্বরে বাংলাদেশ। একটা বড় অংশের মাছ পদ্মা থেকেই ধরা হয়। তার স্বাদের তুলনা হয় না। মাছ ব্যবসায়ীদের কথায়, ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ বাংলাদেশি জেলেরাই ধরেন। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। একধাক্কায় ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:৩১

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:৩১

options
link
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ zoom
বাংলাদেশে কেজি কেজি ইলিশ রপ্তানি করছে ভারত। ফাইল ছবি।
Advertisement

গত কয়েকবছর ধরে সেভাবে ভারতে আসছে না বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। উৎসবের আবহে এবার অবশ্য উলটপুরাণ! ভারতের ইলিশ খাচ্ছে বাংলাদেশের মানুষ। জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে হরিদাসপুর সীমান্ত হয়ে যশোর জেলার বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতের ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ। এর মধ্যে জুলাই মাসে ২৯ হাজার ৮৮০ কেজি এবং আগস্টে ৩ লক্ষ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। অর্থাৎ কূটনৈতিক টানাপোড়েন, প্রবল ভারত-বিরোধিতার হাওয়া সত্ত্বেও নয়াদিল্লর উপরই যে নির্ভরশীল ঢাকা, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। ভারত ছাড়া কার্যত অচল বাংলাদেশ।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন আধিকারিক সজীব সাহা জানিয়েছেন, দু’মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান ইলিশ আমদানি করেছে। বেনাপোল বন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, “চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই বেনাপোল বন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে। এর মধ্যে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে জুলাই মাসে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ মাছ বাংলাদেশে এসেছে। এ ছাড়া আগস্ট মাসে ১৯টি আমদানি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে।” সূত্রের খবর, আমদানিকৃত ইলিশের মূল্য ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা ৯৪ হাজার ৫১০ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইলিশ উৎপাদনে এক নম্বরে বাংলাদেশ। একটা বড় অংশের মাছ পদ্মা থেকেই ধরা হয়। তার স্বাদের তুলনা হয় না। মাছ ব্যবসায়ীদের কথায়, ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ বাংলাদেশি জেলেরাই ধরেন। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। একধাক্কায় ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। পদ্মায় ইলিশের খরা! বিপুল ঘাটতি মেটাতে তাই ভারতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। জানা গিয়েছে, গত কয়েকদিনে গুজরাটের ভারুচ বন্দর থেকে তো বটেই, হাওড়া পাইকারি মাছ বাজার থেকে ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশে। ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.