Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Varun Chakravarthy

টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও

চোটের জন্য মাঝে একাধিক সিরিজ খেলতে পারেননি এই ক্রিকেটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:১৭

options
link
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও zoom
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল।
Advertisement

চোট সারিয়ে ফিরেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেন। তারপর ফের মাঠের বাইরে। লাগাতার চোটের ধাক্কায় মহা সমস্যায় বরুণ চক্রবর্তী। যার ফলে আফগানদের বিরুদ্ধে পরের দু’টি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না রহস্য স্পিনার। তাছাড়া এশিয়ান গেমসেও খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠে যাচ্ছে। তার সঙ্গে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে ফের কথা উঠছে।

সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেছেন বরুণ। যে কারণে এর আগে জিম্বাবোয়ে সিরিজ, আয়ারল্যান্ড সিরিজ খেলতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের পর ফের চোট পান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিট হওয়ার পর আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেন। চার ওভারে ১৬ রান দিয়ে একটা উইকেটও পান। তারপরই সমস্যা। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, “বরুণ নতুন চোট পেয়েছেন। এমআরআইয়ে সেটা জানা গিয়েছে। এই সিরিজে আর উনি খেলতে পারবেন না। সম্ভবত এশিয়ান গেমসেও বাদ পড়বেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তার আগে জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। আগামী মঙ্গল ও বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে বরুণ খেলতে পারবেন না। কিন্তু এশিয়াডে বরুণের না থাকলে, সেটা চিন্তার। এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর জায়গায় এসেছেন যশ ঠাকুর। জশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা সদ্য চোট সারিয়ে ফিরেছেন। কিন্তু বরুণের চোট ফের বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেট তারকা বারবার চোটের কবলে পড়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.