সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেপুটি পুলিশ কমিশনার অজিত সিংকে লক্ষ্য করে গুলি চালানো ও বোমাবাজির ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মঙ্গলবারও সকাল থেকেই CAA ও NRC বিরোধী আন্দোলনে চলছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। সন্ধের দিকে হাওড়ার মানিকপুর এলাকায় জমায়েত করে বিক্ষোভকারীরা। শুরুতেই বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ আধিকারিকরা। তাঁদের কথায় কর্ণপাত না করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পালটা ইটবৃষ্ট শুরু করে আন্দোলনকারীরা। অভিযোগ, এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়া হয়।পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই সময় আচমকা চাঁপাতলার দিক থেকে একদল এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ডিসি হেড কোয়ার্টার অজিত সিং-সহ তিন পুলিশ কর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েকজন।
[আরও পড়ুন: বাড়ির পাশেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূ ও প্রতিবেশী যুবকের, খুন না দুর্ঘটনা ধন্দে পুলিশ]
রাতেই অভিযুক্তদের সন্ধানে শুরু হয় তদন্ত। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় ৬ জনকে। বুধবারই তাঁদের আদালতে তোলা হয়। প্রসঙ্গত, CAA ও NRC ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজ্য। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন, বাসে। তবে মঙ্গলবার সকাল থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল পরিস্থিতি। তারই মধ্যেই মঙ্গলবার রাতেই নাগরিকত্ব আইন ইস্যুতে রক্তাক্ত হয় সাঁকরাইল।
সর্বশেষ খবর
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?