Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Aniruddha Acharya Maharaj

অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?

৩০০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর বলিউডে অনিরুদ্ধ আচার্যকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২১:১৯

options
link
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে? zoom
‘হনুমান অংশ’-এর পর বলিউডে অনিরুদ্ধ আচার্যকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ?
Advertisement

বিগত কয়েক বছর ধরেই বলিউডের পর্দায় জীবনীচিত্রের জোয়ার। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও ক্রীড়াদুনিয়া আবার কখনও বা গ্ল্যামারদুনিয়ার তারকাদের বিতর্কিত, বর্ণময় জীবনকাহিনি পর্দায় ফুটে উঠেছে। এবার বিনোদুনিয়ার পর্দায় ফুটে উঠবে বৃন্দাবনের অনিরুদ্ধ আচার্য মহারাজের আধ্যাত্মিক যাত্রা।

বহুকাল ধরেই ভারতীয় সিনেমহলে পুরাণ, শাস্ত্রভিত্তিক ছবির চাহিদা রয়েছে। তবে বিতর্কের ভয়ে অনেকেই আধ্যাত্মিক সিনেমা তৈরি থেকে শতহস্ত দূরে থাকেন। তবে এবার অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিকের কাজে হাত দিয়েছেন বাঙালি পরিচালক। 

মারকাটারি অ্যাকশন, রোম্যান্স, ‘আলফা মেল’ ট্রেন্ডের ভিড়ে বক্স অফিসের রাশ টানতে বর্তমানে আধ্যাত্মিক সিনেমাই কি ভরসা? ‘হনুমান অংশ’-এর ব্লকবাস্টার সাফল্যে এমন কৌতূহলই চাগাড় দিয়েছে সিনেদুনিয়ায়। কারণ মাত্র ২ কোটি বাজেটের এই সিনেমা ব্যবসার নীরিখে বলিউডের মেগাবাজেট ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি, এমনকী দক্ষিণী ছবি ‘টক্সিক’কেও ঘোল খাইয়ে ছেড়েছে! ভক্তরা বলছেন, নিম করোলি বাবার মাহাত্ম্য ছাড়া এ অসম্ভব! কারণ এই ছবি মূলত আধ্যাত্মিকগুরু নিম করোলি বাবার জীবনদর্শনকে কেন্দ্র করেই তৈরি। যে সিনেমা দেখে বলিউড, দক্ষিণের তাবড় তারকারাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, রণবীর কাপুরের মেগাবাজেট ‘রামায়ণ’ দেখার জন্যেও ভারতীয় সিনেদর্শকমহলের চাতক পাখির দশা। আসলে বহুকাল ধরেই ভারতীয় সিনেমহলে পুরাণ, শাস্ত্রভিত্তিক ছবির চাহিদা রয়েছে। তবে বিতর্কের ভয়ে অনেকেই আধ্যাত্মিক সিনেমা তৈরি থেকে শতহস্ত দূরে থাকেন। তবে এবার অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিকের কাজে হাত দিয়েছেন পরিচালক শুভেন্দু ঘোষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিকের কাজে হাত দিয়েছেন পরিচালক শুভেন্দু ঘোষ।

বিশ্বের কোটি কোটি ভক্তের মধ্যে কীভাবে আধ্যাত্মিক চেতনা জাগিয়েছেন ‘পুকি বাবা’? সেই গল্পও থাকছে সিনেমায়।

শুভেন্দু এর আগে ‘ম্যায় মুলায়াম সিং যাদব’ বায়োপিক পরিচালনা করেছেন। এছাড়াও তাঁর কাজের তালিকায় রয়েছে ‘ভয়’, ‘চেতনা’, ‘শূন্যতা’, ‘কপাল’-এর মতো বাংলা সিনেমা। সেই পরিচালকের ফ্রেমেই এবার ফুটে উঠবে শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের আধ্যাত্মিক চেতনা, সাধনার কাহিনি। বিশ্বের কোটি কোটি ভক্তের মধ্যে কীভাবে আধ্যাত্মিক চেতনা জাগিয়েছেন ‘পুকি বাবা’? সেই গল্পও থাকছে সিনেমায়। বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৬ সালের নভেম্বরের শেষের দিকে অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিকের শুটিং শুরু হবে। তবে ‘জেন জি’ মহলের প্রিয় ‘পুকি বাবা’র ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে? তা এখনই ফাঁস করতে নারাজ নির্মাতারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.