Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Kareena Kapoor Priyanka Chopra

সইফ দ্বন্দ্ব অতীত! চুলোচুলি ভুলে করিনার জন্মদিনে প্রিয়াঙ্কার বার্তা, ‘তোর মতো কেউ নেই’

একসময়ে করিনা-প্রিয়াঙ্কার ক্যাটফাইট ছিল চর্চার শিরোনামে। এবার নবাব বেগমকে ভালোবাসায় ভরিয়ে কী বার্তা 'দেশি গার্ল'-এর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২০:০২

options
link
সইফ দ্বন্দ্ব অতীত! চুলোচুলি ভুলে করিনার জন্মদিনে প্রিয়াঙ্কার বার্তা, ‘তোর মতো কেউ নেই’ zoom
করিনা কাপুরের ৪৬তম জন্মদিনে অভিনব শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া।
Advertisement

নায়িকাদের মধ্যে ‘ক্যাটফাইট’ নতুন নয়। এযাবৎকাল সিনেদুনিয়ার একাধিক নায়িকারা পরস্পরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। শুটিংয়ের মাঝে কারও থাপ্পড় কষানোর কথা প্রকাশ্যে এসেছে তো কখনও বা আবার সহ-অভিনেত্রীর থেকে ভ্যানিটি ভ্যান কেড়ে নেওয়ার গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া। সেরকমই একসময়ে প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কাপুর খানের ‘ক্যাটফাইটে’ তোলপাড় হয়েছিল মায়ানগরীর সেলেবপাড়া। তবে মান-অভিমান ভুলে করিনার জন্মদিনে এবার ভালোবাসায় ভরিয়ে দিলেন ‘দেশি গার্ল’।

‘কফি উইথ করণ’ শোয়ে বাকবিতণ্ডার জেরে দুই নায়িকার সম্পর্ক আদায়-কাঁচকলায় পরিণত হয়। করণ জোহরের গুগলিতে কাপুরকন্যা প্রশ্ন ছুড়েছিলেন, ‘প্রিয়াঙ্কা এইরকম ইংরেজি উচ্চারণ কোথা থেকে শিখল?’ পালটা মোক্ষম উত্তর কষান দেশি গার্লও। বলেন- ‘ওঁর বয়ফ্রেন্ড (সইফ আলি খান)…’

২০০৪ সালে ‘অ্যাতরাজ’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দুই নায়িকাকে দেখা গিয়েছিল। এরপর শাহরুখ খানের ‘ডন’ সিনেমাতেও স্ক্রিন ভাগ করেছিলেন প্রিয়াঙ্কা-করিনা। কিন্তু পরবর্তীতে ‘কফি উইথ করণ’ শোয়ে বাকবিতণ্ডার জেরে দুই নায়িকার সম্পর্ক আদায়-কাঁচকলায় পরিণত হয়। করণ জোহরের গুগলিতে কাপুরকন্যা প্রশ্ন ছুড়েছিলেন, ‘প্রিয়াঙ্কা এইরকম ইংরেজি উচ্চারণ কোথা থেকে শিখল?’ পালটা মোক্ষম উত্তর কষান দেশি গার্লও। বলেন- ‘ওঁর বয়ফ্রেন্ড (সইফ আলি খান) যেখান থেকে শিখে এসেছে, সেখান থেকেই আমিও শিখেছি…।’ এহেন করিনা-প্রিয়াঙ্কার এহেন অম্লমধুর সম্পর্ক সেসময়ে গসিপ টেবিলের আলোচ্য বিষয় হয়েছিল। সেলেব পাড়াতেও কম ফিসফাস হয়নি। দেড় দশক আগের সেসব মান-অভিমান ভুলে এবার মার্কিন মুলুক থেকে করিনা কাপুরের ৪৬তম জন্মদিনে অভিনব শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
নবাব বেগমকে ভালোবাসায় ভরিয়ে কী বার্তা ‘দেশি গার্ল’-এর?

বেবোর সাম্প্রতিক এক ছবি ভাগ করে নিয়ে দেশি গার্ল লিখেছেন, ‘শুভ জন্মদিন করিনা, তোমার মতো আর কেউ নেই।’ প্রিয়াঙ্কার এহেন বার্তাই আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। যা দেখে অতীতের কূটকচালি প্রসঙ্গ টেনে একাংশ ঠাট্টা শুরু করেছেন, কেউ বা আবার বাহবা জানিয়েছেন প্রিয়াঙ্কাকে। যদিও বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, “আমার কোনও দিনই প্রিয়াঙ্কার সঙ্গে বিবাদ ছিল না। তখন হয়তো আমাদের মধ্যেও নিজেদের প্রমাণ করার একটা চাহিদা ছিল। এখন আর সেটা নেই। ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা যে জায়গায় পৌঁছেছে, তা অভাবনীয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.