ওদের মাথায় ছাদ নেই, ঘরের ভিতরেও বুক সমান জল। পরীক্ষা ভুলে ওরা পেটের জ্বালায় অস্থির। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই পরীক্ষায় বসলেন ভূতনির ছাত্রছাত্রীরা। সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। প্রশাসনের পক্ষ থেকে আগেই ওই পড়ুয়াদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবার তাদের পরীক্ষার ব্যবস্থা করা হল। মানিকচক কলেজে পরীক্ষা দিলেন ভূতনির তিনটি বিদ্যালয়ের কয়েকশ পড়ুয়া। এছাড়াও পরীক্ষায় বসেন মথুরাপুর বিএসএস হাইস্কুলের ছাত্রছাত্রীরাও। সব মিলিয়ে সংখ্যাটা ১০৪১ জন।
এক পরীক্ষার্থী জানান, বাড়ির অবস্থা খুবই খারাপ। চারপাশ শুধুই জল। পড়াশোনা করার মতো পরিস্থিতি ছিল। এহেন পরিস্থিতিতে যেভাবে প্রশাসন তাঁদেরকে নিয়ে এসে পরীক্ষার ব্যবস্থা করেছে তাতে খুশি ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন:
ভয়ংকর গঙ্গার গ্রাসে ডুবে ভূতনি। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। স্পষ্ট হচ্ছে পথঘাট, ঘরদোর। তবুও স্বস্তি নেই বানভাসি ভূতনিবাসীর। জলস্তর নামতে তীব্র হতে শুরু করেছে ভাঙন। এতদিন জলে তলিয়ে যে বাড়ি, রাস্তা কিছুটা হলেও টিকে ছিল সেগুলো গঙ্গা ফেরার পথে গিলে খাবে কিনা সেই চিন্তায় বানভাসি ভূতনি এখন কার্যত দিশাহারা। কারণ জল নামার সময় ভাঙন তীব্র হয়। ভাঙনের গ্রাসে চলে যায় সবটাই! আর এই চিন্তা মাথায় নিয়েই আজ, সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আর এই পরীক্ষাকে ঘিরে আঁটসাঁট ব্যবস্থা করা হয় মানিকচক কলেজের পরীক্ষা কেন্দ্রে। এই কেন্দ্রে ভূতনির বানভাসি তিনটি বিদ্যালয়, যেমন- উত্তর চন্ডিপুর বিপি হাইস্কুল, আমতলা নন্দিটোলা হাইস্কুল ও ভূতনি চন্ডিপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভুতনির প্রায় ৭৩৬ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসেন।
যদিও প্রশাসনের তরফে বেশ কিছুদিন আগেই ভূতনি থেকে পরীক্ষার্থীদের উদ্ধার করে প্রশাসন। লালবাথানি হাই স্কুল ও মানিকচক মডেল স্কুলে তাঁদের থাকা এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। এমনকি আজ পরীক্ষার দিন বিনামূল্যে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়। এক পরীক্ষার্থী জানান, বাড়ির অবস্থা খুবই খারাপ। চারপাশ শুধুই জল। পড়াশোনা করার মতো পরিস্থিতি ছিল। এহেন পরিস্থিতিতে যেভাবে প্রশাসন তাঁদেরকে নিয়ে এসে পরীক্ষার ব্যবস্থা করেছে তাতে খুশি ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের