Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নিশাত ফাতিমা (২৬)। তিনি সদর কোতোয়ালি এলাকার হিদায়াত নগর এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সৌদি নামে এক যুবক তাঁর সঙ্গে স্কুলে দেখা করতে আসেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ২১:০২

options
link
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর… zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই এক শিক্ষিকাকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল শেষমেষ অভিযুক্ত আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নিশাত ফাতিমা (২৬)। তিনি সদর কোতোয়ালি এলাকার হিদায়াত নগর এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সৌদ নামে এক যুবক তাঁর সঙ্গে স্কুলে দেখা করতে আসেন। সেই সময় সেখানে উপস্থিত ছিল বহু পড়ুয়া। কিছুক্ষণ পরই সৌদ আচমকা ফাতিমাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ফাতিমা। এরপর নিজেই নিজেকে গুলি করেন সৌদ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে ওই স্কুল শিক্ষিকা খুন হলেন, তা এখনও স্পষ্ট। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খেরির পুলিশ সুপার খেয়াতি গর্গ বলেন, “”সৌদ ফাতিমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সিঁডি দিয়ে উঠে দু’জনে করিডোরে যান। সেখানেই তাঁরা কথা বলছিলেন। তখনই যুবক ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি করেন। তারপর আত্মঘাতী হন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.