রাজকুমার, আলিপুরদুয়ার: বুধবারের পর আবার বৃহস্পতিবার৷ ২৪ ঘণ্টার ব্যবধানে খাঁচাবন্দি আরও একটি চিতাবাঘ৷ ডুয়ার্সের রামঝোরা চা বাগান থেকে ছাগলের টোপ দিয়ে পূর্ণবয়স্ক ওই পুরুষ চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে৷ এই নিয়ে রামঝোরায় গত কয়েকদিনে মোট চারটি চিতাবাঘকে খাঁচাবন্দি করতে পেরেছে বনদপ্তর৷ তবে জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া এলাকায় এক সপ্তাহে খাঁচাবন্দি হয়েছে কমপক্ষে ৬টি চিতাবাঘ৷
[উত্তরে চিন্তার কারণ ‘মানুষখেকো’ চিতাবাঘ, এক সপ্তাহে খাঁচাবন্দি ৫]
মাসতিনেক ধরে চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত উত্তরবঙ্গবাসী৷ প্রায়ই ঘটছে চিতাবাঘের হামলার মতো ঘটনা৷ প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের৷ ইতিমধ্যেই ২ শিশু এবং ১ কিশোরের মৃত্যুও হয়েছে৷ জনরোষের বলি হয়েছে চিতাবাঘও৷ এই পরিস্থিতিতে বনদপ্তরের চিন্তা বাড়াচ্ছে ‘মানুষখেকো’ চিতাবাঘ৷ এ রাজ্যে প্রথমবার একটি চিতাবাঘকে ‘নরখাদক’ হিসাবে চিহ্নিত করেছে বনদপ্তর৷ তার খোঁজে জলদাপাড়া লাগোয়া গ্যারগেন্ডা, ধূমচিপাড়া, হান্টাপাড়া-সহ একাধিক চা বাগানে খাঁচাও পাতা হয়েছে৷ এক সপ্তাহের মধ্যে মোট ছ’টি চিতাবাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে৷ তার মধ্যে মানুষের আদলে তৈরি পুতুলকে টোপ হিসাবে কাজে লাগিয়েছিল খাঁচাবন্দি করা হয় একটি চিতাবাঘকে৷ তাই আদতে উত্তরবঙ্গে কটি চিতাবাঘ যেভাবে ‘নরখাদক’ হয়ে উঠেছে, তা নিয়েও চিন্তা বাড়ছে বনদপ্তরের৷
[প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন, আত্মহত্যার চেষ্টা যুবকের]
বুধবার আলিপুরদুয়ারের রামঝোরা চা বাগানের পাঁচ নম্বর সেকশনে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও একই জায়গা থেকে বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি করা হয় আরেকটি চিতাবাঘকে৷ ছাগলের টোপ দিয়ে বনকর্মীরা তাকে খাঁচাবন্দি করে৷ ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে পাঠানো হবে৷
সর্বশেষ খবর
-
নিষেধাজ্ঞার ফাঁক গলে বিহার-ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছে বালি! চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা
-
সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা, ‘ওটা পরকীয়া’ বলে রেহাই দিল হাই কোর্ট
-
প্রথম ওয়ানডের আগে চোট গিলের! রোহিতের সঙ্গে ওপেনে যশস্বী? মুখ খুললেন ভারতের কোচ
-
বন্ধুকে বলেছিলেন ‘বাঁচতে চাই’, কয়েকঘণ্টার পরই স্ত্রী-সহ যুবকের মৃতদেহ উদ্ধার
-
‘কল্কি’র সিক্যুয়েলে কোনও নতুন চরিত্র নেই, প্রশ্নের মুখে দীপিকার চরিত্রের ভবিষ্যৎ