Abhishek Banerjee

‘বিজেপি সরকারের চাপে ভর্তি নেয়নি হাসপাতাল’, সরব মমতা, কালীঘাটেই হবে অভিষেকের চিকিৎসা!

এক নজরে
২৩:৪১ সর্বশেষ
মমতার অভিযোগ ওড়াল বেলভিউ
২৩:৩৮
কালীঘাটেই হবে চিকিৎসা
২৩:১০
বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা
২২:৩৪
অভিষেকের আরোগ্য কামনা 'ইন্ডিয়া' শরিকদের
২২:০১
গুরুতর আঘাত নয়, বলছে হাসপাতাল
২১:৩৭
চাপ রয়েছে, দাবি তৃণমূলের
২১:২৫
নিরাপত্তা বাড়ছে অভিষেকের
২০:৩৬
কেমন আছেন অভিষেক, জানালেন শোভন
২০:১১
হাসপাতালে অভিষেক
১৯:৪৯
অভিষেককে সঙ্গে নিয়ে বেরলেন মমতা
১৮:৫৯
হাসপাতালে অভিষেক
১৮:৫৫
অভিষেকের উপর হামলা, নিন্দা খাড়গে-অখিলেশের
১৮:২৭
এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া মমতার
১৮:০০
বাহিনীর ঘেরাটাপে বাড়ি থেকে বেরচ্ছেন অভিষেক
১৭:৫৮
কী বললেন কুণাল-কৌস্তভ?
১৭:৫৫
ঘটনাস্থলে যাচ্ছেন শোভনদেব-চন্দ্রিমা
১৭:৪৯
নিহতের বাড়িতে আটকে অভিষেক, বাইরে ক্ষিপ্ত জনতা
১৭:৪৫
বিজেপিকে তোপ অভিষেকের
১৭:৩৫
এলাকায় ঢুকছে বাহিনী
১৭:৩২
শান্তি রক্ষার বার্তা শমীকের
১৭:৩০
কী বলছেন অভিষেক?
১৭:১০
ছোড়া হয় জুতো, ঢিল, কাদা
১৬:৫০
সোনারপুরে আছড়ে পড়ল জনরোষ
১৬:৪০
কামালগাজিতে অভিষেককে কালো পতাকা
বেলভিউ হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে। শনিবার রাতে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ০০:৪৫

options
link
শেষ আপডেট: ২৩:৪১

মমতার অভিযোগ ওড়াল বেলভিউ

মমতার অভিযোগ ওড়াল বেলভিউ হাসপাতালের কর্তৃপক্ষ। এদিন হাসপাতালের বাইরে বেরিয়ে মমতা বলেন, "থ্রেট করছে। এখানে আনলাম আইটিইউতে নিয়ে গেল। টেস্ট দিল। আমি বসেছিলাম হাসপাতালের শীর্ষ আধিকারীক মিস্টার টন্ডনের সঙ্গে। ফোন এল। ওপারে ডিসি সাউথ ছিলেন। তারপর ভর্তি করল না।"

শেষ আপডেট: ২৩:৩৮

কালীঘাটেই হবে চিকিৎসা

একের পর এক হাসপাতাল ফেরানোয় এবার বাড়িতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা। কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২৩:১০

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

মমতা বলেন, "বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত। হাসপাতাল থেকে বেরিয়ে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একমাসও হয়নি ওরা ক্ষমতায় এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ভর্তি করা না হয় সেজন্য ওরা সব হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে।" তৃণমূল নেত্রীর দাবি, আমার সামনে ডিজি ফোন করেছিলেন।

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে শোভন চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২২:৩৪

অভিষেকের আরোগ্য কামনা 'ইন্ডিয়া' শরিকদের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন ইন্ডিয়া জোটের শরিকরা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকেই ফোন করেছেন। শোনা যাচ্ছে, ফোনে অভিষেকের খোঁজ নিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা।

শেষ আপডেট: ২২:০১

গুরুতর আঘাত নয়, বলছে হাসপাতাল

মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে গুরুতর কোনও আঘাত নেই। বুকে ছড়ে যাওয়ার দাগ থাকলেও তা বিশেষ কিছু নয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওযুধ দেওয়া হয়েছে। ফলে তাঁকে ভর্তি করার কোনও প্রয়োজন নেই।

গুরুতর আঘাত নয়, বলছে হাসপাতাল
হাসপাতালের নথি
শেষ আপডেট: ২১:৩৭

চাপ রয়েছে, দাবি তৃণমূলের

আঘাত গুরুতর নয়! তাই বাইপাসের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তিতে 'নারাজ' মিন্টো পার্কের নামী বেসরকারি হাসপাতালও। কুণাল ঘোষ জানান, ওই হাসপাতালের আইটিইউ-তে ভর্তি করানো হয়েছে অভিষেককে। কিন্তু এই হাসপাতালের উপরেও চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ-প্রশাসন চাপ তৈরি করছে। বিজেপির নির্দেশেই এমনটা হচ্ছে।

শেষ আপডেট: ২১:২৫

নিরাপত্তা বাড়ছে অভিষেকের

সোনারপুরে প্রচণ্ড জনরোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ডিম-জুতো। আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদের নিরাপত্তা বাড়ল। সূত্রের খবর. এক্স ক্যাটেগরি সিকিউরিটি পাবেন অভিষেক। 

শেষ আপডেট: ২০:৩৬

কেমন আছেন অভিষেক, জানালেন শোভন

সোনারপুরে প্রবল জনরোষে পড়ে কেমন কেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানালেন শোভন চট্টোপাধ্যায়। মিন্টো পার্কে একটি বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি কোনও রাজনৈতিক কথা বলব না। অভিষেককে আমি জন্মাতে দেখেছি। মমতাদির পাশে বড় হয়েছি। অভিষেকের মাথায় একটু চোট আছে। বিভিন্ন জায়গায় চোট আছে। ও বলছে গা বমি ভাব আছে। চিকিৎসা হলে, চিকিৎসকেরা এ বিষয়ে সঠিক ভাবে বলতে পারবেন।"

কেমন আছেন অভিষেক, জানালেন শোভন
৩০ মে, শনিবার। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি
শেষ আপডেট: ২০:১১

হাসপাতালে অভিষেক

বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হল অভিষেককে। নিজের গাড়িতেই তাঁকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন মমতা। তার আগে অভিযোগ করেন, উপর তলার চাপে চিকিৎসা হচ্ছিল না। তাই অভিষেককে সরিয়ে আনা হল।

শেষ আপডেট: ১৯:৪৯

অভিষেককে সঙ্গে নিয়ে বেরলেন মমতা

অ্যাপোলো থেকে বের করা হল অভিষেককে। জানা গিয়েছে, অভিষেকের ঘাড়-পিঠ-কোমড়ে ব্যথা রয়েছে। নিজের গাড়িতেই তাঁকে সঙ্গে নিয়ে বেলভিউ হাসপাতালে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। অন্য হাসপাতালে শিফট করছি।" মমতার গাড়িতেই অভিষেকের পাশে বসে শোভন চট্টোপাধ্যায়ও।

শেষ আপডেট: ১৮:৫৯

হাসপাতালে অভিষেক

সোনারপুর থেকে ফেরার পথে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে ঢোকানো হল অভিষেককে। হাসপাতালের পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন অভিষেকের মা-ও। হাসপাতালে ডেরেক ও'ব্রায়েন, শোভন চট্টোপাধ্যায়। অনেকদিন পর তৃণমূলের এত কাছাকাছি দেখা গেল শোভনকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তিনি।

শেষ আপডেট: ১৮:৫৫

অভিষেকের উপর হামলা, নিন্দা খাড়গে-অখিলেশের

সোনারপুরের কামরাবাঁধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁরা অভিষেকের উপর হামলার ঘটনার দিন্দা জানান। অখিলেশ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের অনুপস্থিত থাকার ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে।

শেষ আপডেট: ১৮:২৭

এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া মমতার

অভিষেককে ঘিরে রণক্ষেত্র সোনারপুর। অভিষেককে লক্ষ্য করে ডিম, জুতো। উড়ে আসে কিল, ঘুষি। উত্যক্ত জনতার রোষ পেরিয়ে নিহতের বাড়িতে দীর্ঘক্ষণ আটকে ছিলেন। বাহিনীর ঘেরাটোপে কোনওমতে প্রাণে বেঁচে এলাকা ছাড়েন তিনি। এক্স হ্যান্ডেলে মমতা লিখলেন, "শাসকই খুনি হয়ে উঠেছে।"

শেষ আপডেট: ১৮:০০

বাহিনীর ঘেরাটাপে বাড়ি থেকে বেরচ্ছেন অভিষেক

পুলিশ বাহিনী কার্যত ঘিরে রেখে বের করছে অভিষেক। ২ কিলোমিটার রাস্তায় উপচে পড়েছে উন্মত্ত জনতা। রাস্তার দু'ধারে মহিলাদের ভিড়। অভিষেককে দেখে এখনও চলছে স্লোগান। এলাকা থেকে বের করার চেষ্টা করছে বাহিনী।

শেষ আপডেট: ১৭:৫৮

কী বললেন কুণাল-কৌস্তভ?

দলের অন্যতম মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য, ‘‘এটা প্রতিবাদ দেখানোর কোনও অংশ হতে পারে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিহত কর্মীর বাড়িতে যাচ্ছেন পরিবারের পাশে দাঁড়াতে, সেখানে তাঁকে এভাবে বিক্ষোভ দেখানো হবে! রাজ্যে নতুন সরকার এসেছে, তাঁরা শান্তি স্থাপনের কথা বলছেন। এটাই কি তার নমুনা?” পালটা বারাকপুরের বিজেপি কৌস্তভ বাগচির দাবি, "এটা স্বতঃস্ফর্ত জনরোষ। পুলিশ-প্রশাসন ছিল বলেই অভিষেক অক্ষত বেরতে পারছেন।"

শেষ আপডেট: ১৭:৫৫

ঘটনাস্থলে যাচ্ছেন শোভনদেব-চন্দ্রিমা

শোনা যাচ্ছে, সোনারপুরে অভিষেকের উপর এত বড় হামলার খবর পেয়ে সেখানে ছুটে যাচ্ছেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শেষ আপডেট: ১৭:৪৯

নিহতের বাড়িতে আটকে অভিষেক, বাইরে ক্ষিপ্ত জনতা

নিহত তৃণমূল কর্মীর বাড়িতে আটকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে টানা স্লোগান দিচ্ছেন ক্ষিপ্ত জনতা। দিনের পর দিন অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে উগড়ে দিচ্ছেন ক্ষোভ। উঠে এল আরজিকর প্রসঙ্গ। ক্ষিপ্ত মহিলারা বলছেন, ওঁকে এখান থেকে বেরতে দেব না।

শেষ আপডেট: ১৭:৪৫

বিজেপিকে তোপ অভিষেকের

আক্রান্ত কর্মীর বাড়িতে অভিষেক বলেন, "পুলিশ না এলে এখান থেকে বেরবো না। যার ভাবছে ভোট লুঠ করে শাসন করব, তারা ভুল ভাবছে। লড়াইয়ের ময়দানে দেখা হবে। জনতার দরবারে দেখা হবে। লড়াইয়ের পথে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আমাদের বিধায়কদের উপরে মিথ্যা মামলা করা হয়েছে।"

বিজেপিকে তোপ অভিষেকের
নিহত কর্মীর বাড়িতে বসে বিজেপিকে তোপ অভিষেকের।
শেষ আপডেট: ১৭:৩৫

এলাকায় ঢুকছে বাহিনী

সোনারপুরের উত্তপ্ত পরিস্থিতি নাগালে আনতে এলাকায় পৌঁছল বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

শেষ আপডেট: ১৭:৩২

শান্তি রক্ষার বার্তা শমীকের

অভিষেকের উপর এই হামলা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘‘আজ বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তৃণমূলের নেতারা অক্ষত রয়েছেন। ওরা যে পরিমাণ অত্যাচার মানুষের উপর করেছে, আমাদের জেলা সভাপতি, আমাদের দলের কর্মীদের উপর করেছে, তারপর আমরা ছিলাম বলেই ওদের বিধায়ক-সাংসদরা এখনও এই অবস্থায় আছেন। অন্য কোনও দল থাকলে এতক্ষণ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পেতেন না। কীসের ডায়মন্ড হারবার মডেল? কেন ফলতায় প্রচারে আসেননি? এখনও বলছি, হিংসার পথ ছাড়ুন। সবাইকে শান্তিতে থাকতে দিন।”

শেষ আপডেট: ১৭:৩০

কী বলছেন অভিষেক?

সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করার পর সেই বাড়িতে বসেই অভিষেক জানান, ‘‘এই হল ডবল ইঞ্জিনের নমুূনা। সবাই চেয়েছিল, ডবল ইঞ্জিন হোক। ওরা চায়, আমাদের মেরে ফেলতে। মারুক। আমার মৃতদেহ এখান থেকে বেরবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক। আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি।কিন্তু এই পরিবারের উপর হামলা হবে তারপর। আমি এখন এঁদের ছেড়ে যেতে পারব না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

শেষ আপডেট: ১৭:১০

ছোড়া হয় জুতো, ঢিল, কাদা

জামা খুলে চলে মারধরও। মাথায় হেলমেট পরে কোনওক্রমে রক্ষা পান তিনি। তবে অভিষেক চশমা, ঘড়ি ভেঙে গিয়েছে। ছেঁড়া হল ঘড়ির বেল্ট। জনরোষ থেকে তাঁকে বের করতে রীতিমতো বেগ পেতে হয় অভিষেকের নিরাপত্তারক্ষীদের।

শেষ আপডেট: ১৬:৫০

সোনারপুরে আছড়ে পড়ল জনরোষ

সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর’ স্লোগান। অভিষেকের পোশাক ডিমে মাখামাখি হয়ে যায়। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তাঁর মাথায়। ছোড়া হয় কাদা, জুতো।
শুধু তাই নয়, জামা ছিঁড়ে মারধর করা হয় অভিষেককে। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

Attackers on Abhishek Banerjee identified with connection of BJP
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারী কারা? বিজেপি যোগ তুলে ধরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। ফাইল ছবি
শেষ আপডেট: ১৬:৪০

কামালগাজিতে অভিষেককে কালো পতাকা

সোনারপুরের কামরাবাঁধ এলাকায় নিহত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কামালগাজির কাছে তাঁকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর’ স্লোগান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.