শিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড (Jharkhand Student Protest)। টানা ৯ দিন ধরে অনশনে সে রাজ্যের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো (Devendra Mahto)। অবশেষে সোমবার তাঁকে ভর্তি করানো হল হাসাপাতালে। সূত্রের খবর, এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই দেবেন্দ্রনাথ তথা ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, দেবেন্দ্রনাথের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে উঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিবাদ করছেন তাঁরা। তাঁদের সমর্থন জুগিয়ে ঠিক সোনম ওয়াংচুকের মতো অনশনে বসেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ। চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত। কিন্তু আলোচনা সদর্থক হয়নি – এই দাবিতে সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচি করেন পড়ুয়ারা, যাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাঁচি। পড়ুয়াদের বিক্ষোভে শামিল হন সাধারণ মানুষও। বিক্ষোভ দমাতে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় জলকামানও।
আরও পড়ুন:
উল্লেখ্য, সরকারের কাছে আন্দোলনকারীরা মূলত ৩টি দাবি জানিয়েছে। প্রথমত, সিবিআই- ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত। দ্বিতীয়ত, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে। তৃতীয়ত, গোটা ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে। আমরণ এই অনশনে অন্ন-জল ত্যাগ করেন দেবেন্দ্র। তবে বিষয়টি নজরে আসতেই তৎপর হন সোনম। ফোন করেন দেবেন্দ্রকে। তাঁকে পরামর্শ দেন, স্বাস্থ্যের যত্ন নেওয়ার এবং জলে মধু মিশিয়ে পান করার। সোনমের পরামর্শ মতোই কয়েকদিন আগে নির্জলা অনশন ভেঙে জলপান করেন দেবেন্দ্র। কিন্তু অন্ন গ্রহণ করেননি।
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না