রাজা দাস, বালুরঘাট: গত ছ’দিন ধরে নিঁখোজ স্নাতক পড়ুয়া। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব গ্রামবাসী এবং পরিবারের লোকজন। প্রতিবাদে রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলা অবরোধে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিপাকে পড়েন স্থানীয়রা।
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পারপাড়া কুঞ্জু ডিঙ্গি এলাকার বাসিন্দা সন্তু মণ্ডল। স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। গত মঙ্গলবার বিকেলে ত্রিমোহনী হাটে গিয়েছিলেন জুতো কিনতে। কিন্ত রাত বাড়লেও বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি শুরু হয়। রাতে হিলি থানায় লিখিতভাবে নিঁখোজ ডায়েরি করেন পরিবারের লোকজন। কিন্ত এক এক করে ছ’দিন পেরিয়ে গেলেও মেলেনি যুবকের খোঁজ।
[আরও পড়ুন: প্রেমের পরেও বিয়েতে আপত্তি! দলবল জুটিয়ে প্রেমিকার বাড়িতে বন্দুক হাতে হামলা ক্ষুব্ধ যুবকের]
পরিবারের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও লাভ হয়নি কিছুই। পুলিশ যুবককে উদ্ধারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। হিলি ব্লকের মুরারিপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। ফলে জাতীয় সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। তাদের সঙ্গে কথাবার্তার পর অবরোধ উঠে যায়। ঘন্টাদুয়েক পর জাতীয় সড়কে ফের যানচলাচল স্বাভাবিক হয়।
[আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসার ছক কষা হয়েছে শাহ-শুভেন্দুর বৈঠকে! বিস্ফোরক কুণাল]
সর্বশেষ খবর
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩
-
‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কমল, ‘রোমিও’ রাজবীর কি এবার চ্যালেঞ্জের মুখে?