শালিমারে (Shalimar) ভয়ংকর দুর্ঘটনা! স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন (Train Derailed)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে তিননম্বর প্লাটফর্ম।
আরও পড়ুন:

জানা গিয়েছে, বুধবার সকালে সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা ট্রেনটি। ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত (Train Derailed in Shalimar) হয় ওই ট্রেনের একটি কামরা। কামরাটি ঘসতে ঘসতে এগিয়ে যাওয়ায় ভেঙে যায় প্লাটফর্মের একটা অংশ। স্বাভাবিকভাবেই স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ছুটোছুটি শুরু করেন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে রেল। তিন নম্বর প্ল্যাটফর্মটি আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্য প্লাটফর্ম থেকে চলাচল করছে ট্রেন।
এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, “একটি ঘটনা ঘটেছে। তবে ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। ৩ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত কামরাটি ঘষতে ঘষতে এগিয়ে যায়। ফলে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। দ্রুতই প্লাটফর্মটিকে চালু করার চেষ্টা করা হচ্ছে।” তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন রেলের কর্তা।
সর্বশেষ খবর
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর