Lok Sabha 2024

জোটের পথে কাঁটা! ঘাটালে সিপিআইয়ের আসনে প্রার্থী দিল কংগ্রেস, চাপে সিপিএম

সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৩ আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ১২:৫০

options
link
জোটের পথে কাঁটা! ঘাটালে সিপিআইয়ের আসনে প্রার্থী দিল কংগ্রেস, চাপে সিপিএম
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: জোটে আরও কাঁটা বিছিয়ে দিল কংগ্রেস (Congress)। চাপে পড়ল সিপিএম। কংগ্রেস মথুরাপুর আসনের দাবিদার থাকা সত্ত্বেও শনিবার ওই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সিপিএমকে পালটা চাপে ফেলে ঘাটাল আসনে বামেদের প্রার্থী থাকা সত্ত্বেও সেখানে প্রার্থী দিল কংগ্রেস। ঘাটালে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের নাম শনিবারই ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Advertisement

আর রবিবার সেই ঘাটাল-সহ রাজ্যের তিন লোকসভা(Lok Sabha 2024) আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বনগাঁ কেন্দ্রে প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়ায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক এবং ঘাটাল আসনে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে এআইসিসি-র তরফে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৩ আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভোটে প্রচুর খরচ, ‘দাদা’কে ভালোবেসে ছাগল বিক্রির টাকা দিলেন গৃহবধূরা, আপ্লুত অধীর]

ঘাটালে বামফ্রন্টের তরফে সিপিআই (CPI) প্রার্থীর নাম ঘোষণা করার পরও কেন কংগ্রেস সেখানে জোটধর্ম পালন না করে প্রার্থী দিল তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। এই নিয়ে তিনটি আসনে বাম শরিকদের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েন থাকল। কোচবিহারে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম ঘোষণা করার পরেও কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে। পুরুলিয়ায় আবার কংগ্রেস প্রার্থী দেওয়ার পরে ফরওয়ার্ড ব্লক সেই আসনে লড়তে অনড়।

Advertisement

এদিকে, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছে অঞ্জু বেগমকে।
ঘাটাল আসনে কংগ্রেসের তরফে লড়ছেন বিজেপিত্যাগী ড. পাপিয়া চক্রবর্তী। বনগাঁ আসনের প্রার্থী প্রদীপ বিশ্বাস মতুয়া সম্প্রদায়ের। আর উলুবেড়িয়াতে যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিকের উপরই ভরসা রেখেছে দল। অন্যদিকে, বরানগর বিধানসভার উপনির্বাচনের আসনটি বামেদের জন্য ছেড়ে রেখে দিয়েছে কংগ্রেস।

[আরও পড়ুন: মধুর প্রতিশোধেই জয়ের হ্যাটট্রিক, গুজরাটের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে বাজিমাত লখনউয়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.