সুমন করাতি, হুগলি: শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তিনবারের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুঁদে রাজনীতিক হলেও ভোটের মুখে প্রচারে কোনও খামতি নেই। প্রচণ্ড গরমেও প্রচারে ব্যস্ত তিনি। ইতিমধ্যেই চারটি বিধানসভায় প্রচার করা হয়ে গিয়েছে তাঁর। মানুষের কাছে যখন যাচ্ছেন ভুলে যাচ্ছেন সমস্ত ক্লান্তি। “মানুষের মুখের হাসি দেখেই সব কষ্ট দূর হয়ে যাচ্ছে”, বলছেন কল্যাণ। নিজেকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় বিশেষ নজর তাঁর।
শনিবার সকালে হুগলির কোন্নগরে প্রচার করেন কল্যাণ। হাতিরকুল লোকনাথ মন্দিরে পুজো দেন। জনসংযোগের পর যান কোন্নগর শকুন্তলা কালীমন্দিরে। সেখানেও পুজো দেন। পুজো দিয়ে বেরিয়ে ডায়েট চার্ট নিয়ে মুখ খোলেন কল্যাণ বলেন, “গরমের মধ্যে শরীর সুস্থ রাখতে তেমন খাওয়াদাওয়া কিছু হচ্ছে না। প্রাতঃরাশে অবশ্যই থাকছে ফল। সেই তালিকায় তরমুজ তো রয়েছেই। দুপুর বেলায় হালকা খাওয়াদাওয়া। প্রচার সেরে রাতে বাড়ি ফিরেও হালকা খাওয়াদাওয়া করছি।” শুধু কল্যাণই নন। রাজনীতিকদের প্রায় সকলেই হালকা ডায়েট চার্টই মেনে চলছেন। রচনা থেকে দীপ্সিতা কিংবা কল্যাণ সকলেই খাদ্যতালিকা প্রায় একইরকম।
[আরও পড়ুন: বাম জমানার কেলেঙ্কারি তুলতেই বাধা কুণালকে]
এদিন অবশ্য সাংবাদিকদের সামনে সিপিএম প্রার্থী দীপ্সিতার বিরুদ্ধেও সুর চড়ান কল্যাণ। পরিবারতন্ত্রের অভিযোগ তুলে বলেন, “পরিবারতন্ত্র নিয়ে কোনও অসুবিধা নেই। ভালো উকিলের ছেলে ভালো উকিল হবে, ভালো বিচারপতির ছেলে ভালো বিচারপতি হবে। পাঁচ-ছয় প্রজন্ম ধরে এটাই হয়ে আসছে। বিজেপি অনেক সময় এটা নিয়ে বলে। কিন্তু বিজেপিও এটা করে।” বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বিভাগীয় তদন্তের নির্দেশ নিয়েও মুখ খোলেন কল্যাণ। বলেন, “রাজ্যপালের কোনও ক্ষমতাই নেই। রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না। রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন।”
[আরও পড়ুন: ‘সরকার না দিলে কোথায় পেতেন?’, সন্দেশখালির রেখা পাত্রকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ খোঁচা খোদ মমতার]
সর্বশেষ খবর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক
-
বড় সাফল্যের পরেই তীব্র মনকেমন, একাকিত্ব… নেপথ্যে কোন কারণ, জানাচ্ছেন মনোবিদরা
-
‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে চরম তোপ কঙ্গনার!
-
এবার উবেরেই কাটা যাবে ট্রেনের টিকিট, অ্যাপে নয়া অপশন, স্টেশন পর্যন্ত থাকছে বিশেষ ক্যাবও!
-
অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী