Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অতিবৃষ্টির জেরে ফুঁসছে দ্বারকেশ্বর নদী। এর পাশাপাশি ডিভিসির ছাড়া জলে ক্রমশ বাড়ছে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৫১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৫১

options
link
অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী zoom
ফাইল ছবি।
Advertisement

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং ও হুগলির আরামবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রাম ও বাঁকুড়া সফরে যাবেন তিনি। সেখানে যাওয়ার পথে সবং ও আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন শুভেন্দু।

CM Suvendu Adhikari will visit Sabang and Arambagh to assess the flood situation
ত্রিপল, শাড়ি বিতরণ করছেন আরামবাগের মহকুমাশাসক রবি কুমার ও বিধায়ক হেমন্ত বাগ। নিজস্ব ছবি।

অতিবৃষ্টির ও ডিভিসির ছাড়া জলে বন্যার ভ্রুকুটি আরামবাগ মহকুমায়। অতিবৃষ্টির জেরে ফুঁসছে দ্বারকেশ্বর নদী। এর পাশাপাশি ডিভিসির ছাড়া জলে ক্রমশ বাড়ছে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে আরামবাগের সালেপুর পঞ্চায়েত এলাকায়। জল বইছে গ্রামের তিনটি রাস্তার উপর দিয়ে। এর জেরে গৃহবন্দি সালেপুরের পশ্চিমপাড়ার শতাধিক পরিবার। দ্বারকেশ্বর শাখা খালের জল উপচে রাস্তার পাশাপাশি কৃষিজমিগুলিও জলমগ্ন। গ্রামের ভিতরে জল না ঢুকলেও পশ্চিমপাড়া যাওয়ার তিনটি রাস্তাতেই জলের স্রোত বইছে। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল পেরিয়েই চলছে যাতায়াত।

Advertisement
CM Suvendu Adhikari will visit Sabang and Arambagh to assess the flood situation
প্রায় এক কোমর জলে সমস্যায় এলাকাবাসী। নিজস্ব প্রতিনিধি।

খবর পেয়ে বুধবার দুপুরে এলাকা পরিদর্শনে যান আরামবাগের মহকুমাশাসক রবি কুমার ও বিধায়ক হেমন্ত বাগ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এলাকায় ত্রিপল বিতরণ করা হয়। এলাকায় একটি ফ্লাড শেল্টার খোলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আরামবাগের জন্য কন্ট্রোল রুমের নম্বর – ৯৪৭৬১৩৩৪০৪। এখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হলেও ডিভিসি জল ছাড়লে ও বৃষ্টি হলে জলস্তর আরও বাড়বে। এর ফলে আতঙ্কিত আরামবাগ ও খানাকুলের মানুষ। এরই মাঝে আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী এলাকায় যাচ্ছেন। এদিন তিনি সবংয়ের বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখবেন বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.