তিস্তা-তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় লুটপাট, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

কাঠগড়ায় রেলের নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৯, ১৭:৩৩

options
link
তিস্তা-তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় লুটপাট, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

বাবুল হক ও সংগ্রাম সিংহরায়: আবারও চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরায় হামলার শিকার যাত্রীরা। আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল। এবার ঘটনাস্থল মালদহ। অভিযোগ, শুক্রবার রাতে টিকিট ছাড়াই শিয়ালদহ-নিউ জলপাইগুড়িগামী আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেসের কামরায় উঠে পড়ে কয়েকজন যুবক। জোর করে অন্যের সিটে বসে পড়ে তারা। যাত্রীরা এর প্রতিবাদ করলে ওই যুবকরা তাঁদের মারধর করে। এমনকী মহিলা যাত্রীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় আক্রান্ত হন জ্যোতির্ময় হালদার (২১), নন্দিনী ঘোষ (২০) ও রবিউল ইসলাম। এদিকে এই ঘটনার প্রতিবাদে কুমেদপুর স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা। এর জেরে প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়ে ট্রেন। জিআরপির আইসি স্বপন সরকার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই, মারধর ও হেনস্তার অভিযোগ হয়েছে। তবে গোটাটাই মালদহের ঘটনা হওয়ায় অভিযোগপত্রটি মালদহ জিআরপি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
[বেআইনি নির্মাণ ভাঙার জেরে ধুন্ধুমার কাটোয়ায়, বাড়ি থেকে ঝাঁপ গৃহকর্তার]

রেল ও পুলিশ সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়িতে আসার উদ্দেশে্য মালদহ স্টেশনে ট্রেনে ওঠেন মালদহের পুড়াটুলির সদরঘাটের বাসিন্দা জ্যোতির্ময়। সঙ্গে ছিলেন আরও এক সহপাঠিনী নন্দিনী এবং তাঁর বাবাও। এস ফোর কামরায় ৭ নম্বর আসনটি সংরক্ষিত ছিল জ্যোতির্ময়ের নামে। ট্রেনে উঠে তাঁরা দেখেন ওই আসনে তিনজন যুবক বসে রয়েছে। প্রথমে সিট ছাড়তে অস্বীকার করলেও পরে কথা কাটাকাটির পর সিট ছেড়ে অন্য জায়গায় চলে যায় তারা। ১০.১৫ মিনিট নাগাদ ট্রেনটি মালদহ থেকে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ট্রেনটি ভালুকাতে পৌঁছলে ওই যুবকেরা আরও বেশ কিছু লোক ডেকে নিয়ে জ্যোতির্ময়ের উপর হামলা চালায়। মারধর করে। বাধা দিতে গেলে আক্রান্ত হন সঙ্গী ওই তরুণীর বাবাও। সাহায্যের জন্য পুলিশ, আরপিএফ কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর ট্রেন ভালুকা ছাড়লে ওই যুবকেরা নেমে যায়। তবে ট্রেনের বাইরে থেকে ঢিল ছুড়তে থাকে। বাইরে থেকে ছোড়া ঢিলে আহত হন অন্য এক যাত্রীও। ট্রেনের টিকিট পরীক্ষককে মালদহ স্টেশনে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। ফলে ঘটনাটি বাড়াবাড়ি পর্যায়ে যায়। পরে এনজেপিতে পৌঁছলে বাকিরাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে একটি অভিযোগ জমা দেন জিআরপি থানায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[শনিবার সন্ধেয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, দুই মেদিনীপুরে ধেয়ে আসছে ঝড়]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.