ইরানের বিরুদ্ধে ফের রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে আমেরিকা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে নেমে আসে মার্কিন ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই ঘটনার কড়া নিন্দা করল ইরান। মার্কিন হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছে তারা।
ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকায়ি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই হামলাটি আমেরিকার সংঘটিত নৃশংসতার দীর্ঘ তালিকারই আরও একটি সংযোজন।’ তাঁর দাবি, মহিলা, পুরুষ, শিশু-সহ ৫০ জনেরও বেশি নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নীরব থাকার জন্য বিশ্বনেতাদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি। তাঁর কথায়, “বোমা নিক্ষেপ করার চেয়ও বিপজ্জনক হল হামলাকে স্বাভাবিক ঘটনা হিসাবে মেনে নেওয়া। আর নীরবতার চেয়েও বিপজ্জনক হল সেই নীরবতাকে বৈধতা বলে মান্যতা দেওয়া।” তিনি আরও বলেন, “আজ যাঁরা নীরব থাকছেন, আগামিকাল তাদেরও এর পরিণাম ভোগ করতে হবে। অবিচারের প্রতি চোখ বন্ধ করে রাখলে তা রোধ করা যায় না; বরং তা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে।”
আরও পড়ুন:
অন্যদিকে, ভারতের ইরানি দূতাবাস তাঁদের এক্স হ্যান্ডেলে এই হামলার নিন্দা করে লিখেছে, ‘ওরা একটি বিয়েকে শেষকৃত্যে পরিণত করেছে। “ভালোবাসার ফুলগুলি মাটিতে ঝরে পড়ল, আমাদের কনের সাদা পোশাকে লাগল রক্তের দাগ, আর তারা আমাদের হাসি পরিণত করল কান্না ও শোকে। এই রক্ত এবং শোক ভোলার নয়।”
এদিকে হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি তাঁদের হাতে। ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস। তেহরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আমজনতাকে ট্রাম্পের বার্তা, এবার খামেনেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। আর কতদিন বসে থাকবেন মানুষ?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের