Barrackpore

মোদির জন্মদিনে ‘উপহার’, স্টপেজ বাড়ল মা তারা এক্সপ্রেসের, এবার দাঁড়াবে বারাকপুরেও

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী জানান, আগামী সপ্তাহ থেকেই ট্রেনটি বারাকপুরের দাঁড়াবে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:৫৯

options
link
মোদির জন্মদিনে ‘উপহার’, স্টপেজ বাড়ল মা তারা এক্সপ্রেসের, এবার দাঁড়াবে বারাকপুরেও
বারাকপুর স্টেশনে আগামী সপ্তাহ থেকে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় ‘উপহার’! এবার বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ল। এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী জানান, বারাকপুর স্টেশনে মা তারা এক্সপ্রেসের স্টপেজে রেল বোর্ডের অনুমোদন মিলেছে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেনটি দাঁড়াতে পারে। তবে নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পরই জানা যাবে।

Advertisement

মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ানোর দাবিতে রেল মন্ত্রক ও পূর্ব রেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছিল বলে জানান কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “বারাকপুরবাসীর তরফ থেকে মোদিজিকে কোথায় আমাদের উপহার দেওয়ার কথা, মোদিজিই জন্মদিনের আগে আমাদের উপহার দিলেন! বারাকপুরবাসী এই উপহারের কথা চিরকাল মনে রাখবে।” প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই স্টপেজ চালু হলেও তা স্থায়ী করার ক্ষেত্রে যাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক।

মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ানোর দাবিতে রেল মন্ত্রক ও পূর্ব রেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছিল বলে জানান কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “বারাকপুরবাসীর তরফ থেকে মোদিজিকে কোথায় আমাদের উপহার দেওয়ার কথা, মোদিজিই জন্মদিনের আগে আমাদের উপহার দিলেন! বারাকপুরবাসী এই উপহারের কথা চিরকাল মনে রাখবে।” প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই স্টপেজ চালু হলেও তা স্থায়ী করার ক্ষেত্রে যাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক। কৌস্তভের আবেদন, বারাকপুর থেকে তারাপীঠ বা বীরভূমের অন্য কোথাও যাওয়ার জন্য বেশি সংখ্যক যাত্রী মা তারা এক্সপ্রেসের টিকিট কাটুন। তাতে স্টপেজ স্থায়ী করার দাবি জোরদার হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এখানেই থামতে চাইছেন না বিধায়ক। বারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে আরও দূরপাল্লার ট্রেন দাঁড় করানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রেল মন্ত্রকে দেওয়া তালিকায় রয়েছে ভাগীরথী, তিস্তা-তোর্সা, কাটিহার, শিয়ালদহ-বালিয়া, পূর্বাঞ্চল, গৌড়বঙ্গ, কলকাতা-গৌহাটি গরিব রথ এবং গঙ্গাসাগর এক্সপ্রেস। প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর ধাপে ধাপে ওই ট্রেনগুলির স্টপেজের জন্যও আবেদন করা হবে বলে জানান কৌস্তভ। তবে এখন মূল লক্ষ্য, কবে থেকে মা তারা এক্সপ্রেসে বারাকপুরে দাঁড়াবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.