দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা দুর্নীতিতে নাম জড়িয়েছে। জেলযাত্রাও হয়েছে তাঁর। তবে জনপ্রিয়তায় পড়েনি ভাটা। তাঁর পোশাক, বাচনভঙ্গি সবমিলিয়ে নিজের রঙে রঙিন তিনি। সেই মদন মিত্রই (Madan Mitra) কি এবার রাজনৈতিক জীবনে সন্ন্যাস নিতে চলেছেন, তাঁর মন্তব্যে নানা জল্পনা দানা বাঁধছে।
আরও পড়ুন:
মদন বলেন, “সবাই না হলেও রাজনীতি দুষ্কৃতীদের রিসর্ট হয়ে গিয়েছে। এটা দুষ্কৃতীদের আস্তাকুঁড় হয়ে গিয়েছে।”
মদন মিত্র বর্তমান রাজনৈতিক অবক্ষয় নিয়ে ‘বীতশ্রদ্ধ’। তিনি বলেন, “সবাই না হলেও রাজনীতি দুষ্কৃতীদের রিসর্ট হয়ে গিয়েছে। এটা দুষ্কৃতীদের আস্তাকুঁড় হয়ে গিয়েছে।” রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, “আমি নিজে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি, যে আস্তে আস্তে কতটা রাজনীতি থেকে সরে যাওয়া যায়। কারণ যত দিন যাচ্ছে, রাজনীতির উপর আমার ঘৃণা ছাড়া আর কিছু বাড়ছে না।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। তবে কামারহাটি কেন্দ্রে জয়ী হয়েছেন মদন মিত্র। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার একনিষ্ঠ সৈনিক তিনি। ভোটের পরেও বেশ কয়েকদিন মমতার পাশে দেখাও গিয়েছিল তাঁকে। তবে সম্প্রতি শিবির বদল করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দিয়েছেন। দিনকয়েক আগে নন্দীগ্রাম উপনির্বাচন প্রসঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। এবার সেই মদনই রাজনৈতিক সন্ন্যাসের কথা বলছেন। কেন আচমকা মত পরিবর্তন করলেন রাজনীতির ‘রঙিন যুবক’, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যদিও এই প্রথমবার নয়। এর আগে রাজনীতিতে ‘বৈরাগ্যে’র সুর শোনা গিয়েছিল মদনের গলায়। যদিও পরবর্তীতে নিজের মত বদল করেছিলেন কামারহাটির বিধায়ক। এবার শেষমেশ কী সিদ্ধান্ত নেন মদন, আপাতত সেদিকেই নজর সকলের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাইদুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও