আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেওছিল নৈহাটির শুভম সিং। কিন্তু প্রথমদিনের পর আর দ্বিতীয়দিন পরীক্ষায় বসা হল না। নাহ প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। কিন্তু জীবনে নেমে এল বড় বিপর্যয়। চোখের সামনেই বাবাকে খুন হতে দেখে বিপর্যস্ত কিশোর।
[ সকালে আত্মহত্যার চেষ্টা, বিকেলে নতুন জীবন পেলেন যুগল ]
ঘটনা নৈহাটির হাজিনগরের। শুভমের বাবা পেশায় ব্যবসায়ী। নাম বিজয় বাহাদুর সিং। তাঁর সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল ধনঞ্জয় সিং নামে এক ব্যক্তির। ধনঞ্জয়ই তার আর এক সাগরেদ মনোজিৎকে নিয়ে সোমবার বিজয়বাবুর উপর চড়াও হয়। অভিযুক্তদের মধ্যে দিলীপ সিং নাম এক ব্যক্তিও রয়েছে। এই দিলীপ বিজয়বাবুর বাড়িতে ভাড়া থাকত। কিন্তু বেশ কয়েকবছর ভার দেয়নি। সেই নিয়েই অশান্তি বাড়ে। ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে রড দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে বিজয়বাবু ও তাঁর কিশোর পুত্র শুভমকে। মারের চোটে বাইক থেকে ছিটকে পড়েন বিজয়বাবু। জানা যাচ্ছে, সোমবার ছেলের পরীক্ষার পর তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন বিজয়বাবু। হাজিনগর ফাঁড়ির কাছেই ঘটে এই ঘটনা। আর একটু গেলেই বাড়ি পৌঁছে যেতেন বাবা-ছেলে। কিন্তু তা আর হল না। বাইকের উপর তাঁদের রড় দিয়ে বেদম প্রহার শুরু করে দুষ্কৃতীরা। জখম হয় পরীক্ষার্থী শুভমও। তার বাবা বিজয়বাবুকে প্রায় মরণাপন্ন অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভরতি করা হয়। মঙ্গলবার সকালে মারা যান তিনি।
[ পরকীয়ার জের, একই দড়িতে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা ]
স্থানীয়রা ওই ঘটনা প্রত্যক্ষ করেছেন। সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে আক্রান্তের চিৎকারে স্থানীয়রা ছুটে আসছেন। মারের চোটে বাইক থেকে পড়ে গেলেও রেহাই দেওয়া হয়নি বিজয়বাবুকে। ঘাড়ে ও মাথায় বারবার আঘাত করা হয়। বেদম মারের চোটেই মরণাপন্ন হয়ে পড়েন তিনি। তখনই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
[ দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগ রাখলেই জরিমানা ৪৫ হাজার ]
সর্বশেষ খবর
-
মিষ্টিতে হোলির রং, ক্ষতিকারক রং বিরিয়ানিতেও! আরামবাগ অভিযানে চোখ কপালে সরকারি আধিকারিকদের
-
ভারী বৃষ্টিতে ব্যাপক ভূমিধস সিকিমে! একাধিক জায়গায় জারি লাল সতর্কতা, শঙ্কায় পর্যটকরা
-
টানা ব্যর্থতার পর তড়িঘড়ি গম্ভীর-আগরকর-লক্ষ্মণকে তলব বিসিসিআইয়ের, চাকরি যাবে কার?
-
নেশামুক্ত বাংলা গড়ার ডাক, পাচারের আগেই লক্ষ লক্ষ কফ সিরাপে রোড রোলার চালালেন শুভেন্দু
-
‘অমানবিক অত্যাচার হয়েছে’, কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার বিজয়ের