ক্ষমতায় আসার পর কার্যত নিত্যদিন শিরোনামে থলপতি বিজয়। এবার পূর্ববর্তী ডিএমকে সরকারের আমলে কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “এমকে স্ট্যালিনের আমলে কৃষক ও শিক্ষকদের উপর রীতিমতো অমানবিক অত্যাচার হয়েছে।”
বুধবার তামিলনাড়ু বিধানসভায় আগের সরকারের আমলে হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে বিজয় বলেন, এই মামলাগুলি মূলত ২০২১-২০২৬ সালের মধ্যে হয়েছিল। এই সব মামলার জন্য বহু অন্নদাতা এবং শিক্ষককে সমস্যায় পড়তে হয়েছে। এখনও তাঁরা নানাবিধ সমস্যার সম্মুখীন। বিজয়ের ঘোষণা, “আমার সরকার যে কোনও পরিস্থিতিতে কৃষক এবং শিক্ষকদের সঙ্গে থাকবে।” বিজয় বলেন, “কৃষক এবং শিক্ষক সকলেই নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছিলেন। এই মামলা প্রত্যাহারের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হল।”
আরও পড়ুন:
বস্তুত পূর্ববর্তী ডিএমকে সরকারের ‘ভ্রান্ত’ জমি অধিগ্রহণ নীতি, এবং শিক্ষকদের প্রাপ্যের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখান কৃষক ও শিক্ষকরা। সেসময় একপ্রকার জোর করে ওই বিক্ষোভ দমন করা হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। বিজয় সেসময় ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে এই সব মামলা প্রত্যাহার করা হবে। সেটাই এবার বাস্তবায়িত হল।
তবে কৃষক এবং শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেও নিট বিক্ষোভের সময় যে সব পড়ুয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, সেগুলি এখনও প্রত্যাহার করেনি তামিলনাড়ু সরকার। সে নিয়ে এদিন বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান সিপিআই বিধায়করা। পিএমকেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রকৃতির খেয়াল! আটাকামা মরুভূমি ঢাকল তুষারচাদরে, নেপথ্যে এল নিনো?
-
আশঙ্কাজনক পর্দার ‘সাইবাবা’! চিকিৎসার খরচ জুগিয়ে সাহায্য অক্ষয়, রণবীর, কার্তিকদের
-
কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু, কত দাম, কোথায় পাবেন? জানুন খুঁটিনাটি
-
২০০ বছর পর পরিবারে কন্যা! রথে চেপে, ঢাকঢোল বাজিয়ে ‘লক্ষ্মী’ এল ঘরে, মুগ্ধ নেটপাড়া
-
মহালয়ায় ইডেনে মেগা শো, উমা আগমনীর অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী