নাবালিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

অভিযোগ, প্রাক্তন স্বামী আপত্তিজনক ছবি ফেসবুকে আপলোড করায় অপমানে আত্মঘাতী হয় নাবালিকা

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ১৫:৫৯

options
link
নাবালিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে আপত্তিজনক ছবি পোস্টের জেরে নাবালিকার আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ সোমবার গভীর রাতে খড়িবেড়িয়া এলাকা থেকে অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করা হয়৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছরের দু’য়েক আগে বাড়ি থেকে পালিয়ে মিঠুনকে বিয়ে করেছিল বিষ্ণুপুরের নাবালিকা৷ দু’জনে মিলে বেশ কিছুদিন সংসারও করেছিলেন৷ কিন্তু কয়েক মাস আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল৷ মৃতা নাবালিকার পরিবারের অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে নাবালিকাকে উত্যক্ত করত মিঠুন৷ রাস্তাঘাটে বারংবার এরকম ঘটনা ঘটলে প্রতিবাদ করেন নাবালিকার মা৷ তাতে উল্টে তাঁকেই মারধরের হুমকি দেওয়া হয়৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরো ঘটনা স্থানীয় থানায় জানিয়েও রেখেছিলেন তাঁরা৷ কিন্তু পুলিশের তরফে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ পরিবারের৷ ফলে নাবালিকাকে উত্যক্ত করা আরও বাড়ায় ওই যুবক৷ ফেসবুকে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করতে থাকে বলে জানা গিয়েছে৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ কাজ করতে মানা করা হলেও কথায় কান দেয়নি সে৷ এমনকী নাবালিকার দাদাকে যুবকটি জানায়, এর শেষ দেখে তবে সে ছাড়বে৷ ক্রমাগত আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় আপমানে আত্মঘাতী হন ওই নাবালিকা৷

Advertisement

সোমবার সকালে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন৷ মৃতা নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে অকালে চলে যেতে হত না তাকে৷ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মিঠুন ও তার পরিবার৷ সোমবার গভীর রাতে তাকে হেফাজতে নেয় পুলিশ৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.