Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Uniform Civil Code

‘অভিন্ন দেওয়ানি বিধি’তে সাবধানী সরকার, আলোচনা হলেও এখনই বিধানসভায় পেশ নয়

সূত্রের খবর, এনিয়ে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, শীর্ষে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাই।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১২:২১

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১২:২১

options
link
‘অভিন্ন দেওয়ানি বিধি’তে সাবধানী সরকার, আলোচনা হলেও এখনই বিধানসভায় পেশ নয় zoom

রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে সকলের জন্য সমান আইন প্রণয়নে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে উদ্যোগী। সোমবার বিধানসভায় গুরুত্বপূর্ণ এই বিল পেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিলটি নিয়ে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিভিন্ন ধারা নিয়ে আরও বিশদে আলোচনার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে সবদিক খুঁটিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি তৈরি হচ্ছে বলে খবর। সূত্রের খবর, সেই কমিটির শীর্ষে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাই।

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ। বিলটি নিয়ে আরও বিশদে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর জন্য যে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকে চায় বাংলার বিজেপি সরকার। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে।

এর আগে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়েও প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁটিনাটি পর্যালোচনার জন্য। পশ্চিমবঙ্গও হাঁটছে সেই পথে। এ রাজ্যের জনবিন্যাস, প্রেক্ষাপট বুঝে উপযোগী বিল তৈরি করার ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হতে পারে। আসলে বঙ্গে ইউসিসি বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সে কারণেই সরকারের সতর্ক পদক্ষেপ। সমাজের সম্প্রদায়ের মানুষের মতামত গ্রহণ করে তার ভিত্তিতে বিলটি পেশ হবে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ। বিলটি নিয়ে আরও বিশদে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে। সূত্রের খবর, এর জন্য যে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে, তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকে চায় বাংলার বিজেপি সরকার। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে। এসব পর্ব মিটিয়ে বিল পেশ হবে বিধানসভায়। কবে তা হবে, এখনও অনিশ্চিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.