অর্ণব দাস, বারাসত: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত আইএসএফ নেতা রমজান আলি। রবিবার রাতে তাঁকে কদম্বগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেআইনি বাজি তৈরি এবং পাচার চক্রের সঙ্গে কারা যুক্ত আছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানান চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, কদম্বগাছি থানা এলাকার একটি গ্রাম থেকে অন্যত্র যাওয়ার ছক কষেছিল রমজান। সেই খবর পেয়েই তাঁকে ধরার ফাঁদ পাতে পুলিশ। তাতেই ধরা পড়ে যায় রমজান। ধৃত আইএসএফ সদস্য বলেই দাবি করেছে পুলিশ। ইতিপূর্বে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অন্যান্য কয়েকজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। তবে রমজানের হদিশ মিলছিল না।
[আরও পড়ুন: মদনকে চ্যালেঞ্জ ‘দালাল চক্রে’র! ‘অভিযানে’র’ ডাক দিলেন কামারহাটির বিধায়ক]
[আরও পড়ুন: তৃণমূল নেতার ছেলের বন্ধ দোকানের তালায় ঝুলছে গুলি! সন্ত্রাস ছড়ানোর চেষ্টা?]
সর্বশেষ খবর
-
‘বিগ বসে’র মাঝেই এবার রাজনীতিতে দুর্নিবার-জীতু! কোন দলে দুই তারকা?
-
‘ট্রফিচোর’ নকভিকে সবাই মিলে ঘাড়ধাক্কা! এবার এশিয়ার মাথায় বাংলাদেশি তারকা, পাশে ভারতও?
-
‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের
-
স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষকাণ্ড! বিপুল টাকার বিনিময়ে লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য