Malbazar

সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের

বুধবার সকালে তিনি বারঘরিয়ার একটি লটারি কাউন্টার থেকে নাগাল্যান্ড স্টেট লটারির একটি টিকিট কিনেছিলেন। পরে ফলাফল প্রকাশিত হলে কাউন্টার মালিক তপন সরকার তাঁকে জানান, তাঁর টিকিটে লেগেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার। সুখবরটি পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন আনারুল।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:২৫

options
link
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
প্রতীকী ছবি।

ভাগ্য যে মুহূর্তের মধ্যে মানুষের জীবন বদলে দিতে পারে, তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের যুবক আনারুল হক। সকালে লটারির টিকিট কেটে দুপুরেই এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। এই খবরে আনন্দে ভাসছে গোটা গ্রাম। ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা আনারুল বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ মিটারের বিল রিডিং সংগ্রহের কাজ করেন। সাধারণ পরিবারের সন্তান আনারুলের বাবা চা-বাগানের শ্রমিক। সংসারের নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি মাঝে মধ্যেই শখে লটারির টিকিট কাটতেন।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে তিনি বারঘরিয়ার একটি লটারি কাউন্টার থেকে নাগাল্যান্ড স্টেট লটারির একটি টিকিট কিনেছিলেন। পরে ফলাফল প্রকাশিত হলে কাউন্টার মালিক তপন সরকার তাঁকে জানান, তাঁর টিকিটে লেগেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার। সুখবরটি পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন আনারুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এরপর থেকেই তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের সদস্যদের মুখেও ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। বাবা-মা, আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামের মানুষ সকলেই তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত। আনারুলের কপালে জোটা এই সৌভাগ্য যেন নতুন স্বপ্ন দেখাচ্ছে তাঁর পরিবারকেও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.