সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের সভায় ফের ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তাঁর সাফ বার্তা, দিল্লির ভিক্ষে প্রয়োজন নেই। রাজ্য একাই ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।
২ দিনের জেলাসফরে আজ অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে মুখ্যনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। আক্রমণ করেন কেন্দ্রকে। দিল্লি কোনও প্রতিশ্রুতিই পূরণ করে না বলে এদিন হুঙ্কার ছাড়েন মমতা। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান পূরণের আশ্বাস দেন তিনি। বলেন, “অনেক দিন অপেক্ষা করেছি। দিল্লির ভিক্ষে আর চাই না। ঘাটাল মাস্টার প্ল্যান করব আমরাই।” আগামী ২ থেকে ৩ বছরের মাঝে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করার আশ্বাসও দেন তিনি।
[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]
এদিনের সভা থেকে নাম না করে ফের অধিকারীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গদ্দার বলে কটাক্ষ করলেন তিনি। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ব্রিগেডে জনগর্জন সভার কথাও মনে করিয়েদেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বঞ্চনার প্রতিবাদ করতে কেন্দ্র থেকে পদ্ম সরকারকে হঠাতে সকলকে জনগর্জন সভায় জমায়েতের ডাক দেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে আটকে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের সাংসদ দেব এবিষয়ে একাধিকবার সরব হলেও কেন্দ্রের সহযোগিতা মেলেনি বলেই অভিযোগ। পরবর্তীতে রাজ্যের তরফে জানানো হয়েছে, তাঁরাই এই কাজ করবে।
[আরও পড়ুন: মোদি, যোগীকে খুনের হুমকি! ভিডিও বার্তার সূত্র ধরে অভিযুক্তের খোঁজে পুলিশ]
সর্বশেষ খবর
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’
-
প্রাপ্তবয়স্ক ‘চ্যাট-কনটেন্ট’ থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!
-
দারিদ্র থেকে ক্ষমতার শীর্ষে, রাজীবের সঙ্গে প্রেম কীভাবে? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক বইপ্রকাশ নভেম্বরে
-
আইনে প্লাজমা বিক্রির বিধানই নেই! কাঠগড়ায় অবৈজ্ঞানিক ‘ক্যাম্পখাট’-এ রক্তদান