Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় খাণ্ডবদহন
New Market Hotel Fire

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃতদের অধিকাংশই বাংলাদেশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৩৮

options
link
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’ zoom
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি

তারাপীঠের পর নিউ মার্কেট। দু’দিনের ব্যবধানে ফের বাংলার এক হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ আবাসিকের। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লিখলেন, ‘স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

 

Advertisement

ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত পৌনে ২ টো। ঘুমোচ্ছিল তিলোত্তমা। নিউ মার্কেটের (New Market) মির্জা গালিব স্ট্রিটের ঘুপচি হোটেলে অঘোরে ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। তাঁদের মধ্যে কেউ চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ আবার অন্য কোনও কাজে। আচমকা ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে ঘুম ভাঙে সকলের। তারপর আগুনের সঙ্গে এক অসম লড়াই। নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের (New Market Hotel Fire) ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ৬। সকালেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ অন্যান্যরা। ইতিমধ্যেই তদন্তে গঠন করা হয়েছে সিট। বুধবার দুপুরে এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.