সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে নতুন সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের সভা থেকে মোদি সরকারকে বিঁধে তাঁর নতুন স্লোগান, “বাহবা নন্দলাল/১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।” একের পর এক ইস্যুতে এদিন মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।
রান্নার গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। মধ্যবিত্তের হেঁসেলে আগুন। নাভিশ্বাস উঠেছে আমজনতার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে ধরাশায়ী করতে মধ্যবিত্তের এই ক্ষোভকে পুঁজি করতে চাইছেন তৃণমূল সভানেত্রী। আর তাই এদিন রাজ্যের বঞ্চনার পাশাপাশি, সাধারণের ক্ষোভ নিয়েও সরব হলেন তিনি। মমতার কথায়, “মা-বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আমরা বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটাই সৌজন্য”
[আরও পড়ুন: নিশীথের কনভয়ে হামলা করল কারা? সিবিআইকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের]
তবে এই প্রথমবার নয়। এর আগেও ‘নন্দলাল’ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল মমতাকে। সেবার তাঁর নিশানায় ছিলেন ডিএ আন্দোলনকারীরা। বিধানসভায় দাঁড়িয়ে তিনি কটাক্ষ করে বলেছিলেন, “নন্দলালদের আর কত লাগবে?” যা দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি ‘নন্দলাল’ শব্দবন্ধটি কি কটাক্ষের হাতিয়ার বানিয়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো?
[আরও পড়ুন: শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড় আদালতের, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ]
সর্বশেষ খবর
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা