সাধারণ মানুষের হেনস্তা বরদাস্ত নয়, ২১ জুলাই বাস না তুলে নেওয়ার বার্তা মন্ত্রীর

গণপরিবহণ ব্যবস্থা সচল রাখতে উদ্যোগ তৃণমূলের৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১০:৩১

options
link
সাধারণ মানুষের হেনস্তা বরদাস্ত নয়, ২১ জুলাই বাস না তুলে নেওয়ার বার্তা মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বর্ধমান: ২১ জুলাই কলকাতার কর্মসূচির আগে জেলার কোথাও আলাদাভাবে সভা করা চলবে না৷ তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসকে একযোগে প্রচার কর্মসূচি নিতে হবে৷ আর ২১ জুলাইয়ের কর্মসূচি সফল করতে গিয়ে সাধারণ মানুষ পরিবহণ ব্যবস্থা নিয়ে যাতে কোনওভাবেই সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে হবে৷ বর্ধমানের টাউন হলে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে নেতা-কর্মীদের এমনই বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ৷

Advertisement

[মেসির হারে ভেঙেছে মন, আত্মহননের পথ বেছে নিলেন মালদহের যুবক]

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগে থেকে বাস আটকে রেখে সাধারণ মানুষকে কোনওভাবেই সমস্যায় ফেলা চলবে না। প্রয়োজনে তাঁরা কলকাতা যাবেন না তা-ও ভাল, কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে যেন না ফেলেন। স্পষ্ট বার্তা জেলা তৃণমূল সভাপতির। গত কয়েক বছরে ২১ জুলাইয়ের আগে থেকেই বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়ার অভিযোগ ওঠে। দুই-তিনদিন আগে থেকেই বাস তুলে নেওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। গত বছর এমনও হয়েছে পুলিশকে জানিয়ে আটকে রাখা বাস উদ্ধার করে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করতে হয়েছিল জেলা নেতৃত্বকে। কোন এলাকা থেকে কত বেশি লোক যাবে তার অদৃশ্য প্রতিযোগিতার ফলেই বিভিন্ন জায়গায় আগে থেকেই বাস আটকে রাখা হয় গতবার। পাশের জেলা যাতে বাস নিয়ে নিতে পারে তার জন্য দুই-তিন দিন আগে থেকেই বাস আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ৷ এদিনের বৈঠকে সেই সব সমস্যার কথাও তোলেন জেলার কয়েক সাধারণ সম্পাদক। সাধারণ মানুষ কীভাবে দুর্ভোগে পড়েন সেই কথা এদিনের বৈঠকে জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিজেপির জন্য পদ্ম নয়, ২০১৯-এর ভোটে লাগবে রজনীগন্ধার মালা: অনুব্রত]

স্বপন দেবনাথ ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা যুব তৃণমূল সভাপতি সুভাষ মণ্ডল প্রমুখ৷ বিভিন্ন ব্লকের সভাপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়করাও হাজির ছিলেন। স্বপনবাবু এদিন জানান, ৮ জুলাই প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে মিছিল করতে হবে। আর ১৫ জুলাই প্রতিটি ব্লকে কর্মসূচি হবে ২১ জুলাইয়ের কর্মসূচিকে সফল করার প্রচারে। কোনও জায়গাতেই আলাদা আলাদাভাবে তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের নামে কর্মসূচি নেওয়া চলবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। এদিনের বৈঠকে জেলা পরিষদের প্রতিটি সদস্যকে কমপক্ষে ১০০ জন করে অর্থাৎ ৫৮ জন সদস্যকে মোট ৫৮০০ জনকে ২১ জুলাইয়ের কর্মসূচিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব বর্ধমান জেলা থেকেই প্রায় এক লক্ষ কর্মী ২১ জুলাইয়ের সভায় যাবেন বলে আশা করছেন দলীয় নেতৃত্ব৷

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.