হ্যামস্ট্রিংয়ে টান লাগা উইঙ্গার লিস্টন কোলাসোকে নিয়ে সাবধানী মোহনবাগান। সোমবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামতে চলেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে লেফট উইংয়ে শুরু থেকে খেলতে পারেন অভিষেক সিং। এছাড়া মাঝমাঠে দীপক টাংরির পরিবর্তে প্রত্যাবর্তন হতে পারে আপুইয়ার।
কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আপাতত অ্যাডভান্টেজ মোহনবাগানের হাতে। প্রথম ম্যাচে তারা ৫-১ গোলে জিতেছে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ২-০ ব্যবধানে হারিয়েছে ভবানীপুরকে। ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করেছে ইউনাইটেডের সঙ্গে। ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার আগে আছে কোচ বাস্তব রায়ের দল। সোমবার ইউনাইটেডকে হারিয়ে সেই অ্যাডভান্টেজ হাতে রাখতে চায় তারা। তাই এই ম্যাচে সিনিয়র তারকারা থাকছেন প্রথম একাদশে।
আরও পড়ুন:
কোল ইন্ডিয়া ম্যাচের প্রথম একাদশে দু’টো বদলের সম্ভাবনা রয়েছে। লিস্টনের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। দল সূত্রে খবর, তিনি ঠিক আছেন। প্র্যাকটিসেও নামছেন। তবে মরশুমের শুরুতে তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই গত ম্যাচে লিস্টনের পরিবর্তে নামা অভিষেক এবার খেলতে পারেন শুরু থেকে। পাশাপাশি দীপকের পারফরম্যান্সে বিশেষ সন্তুষ্ট নয় দল। শেষ ম্যাচে প্রতিপক্ষকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখা ছাড়া কিছুই করেননি তিনি। তাই সন্দীপ মালিকের পাশে ফেরানো হতে পারে আপুইয়াকে।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়নের দৌড়ে পিছিয়ে ইউনাইটেডও। মোহনবাগানকে হারিয়ে লিগ টেবলের অঙ্ক বদলে দেওয়াই এখন লক্ষ্য তাদের। এবারের লিগে দশ গোল করে টপ স্কোরার শ্রীনাথ এম। সোমবার তিনিই প্রধান ভরসা লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে মরিয়া ইউনাইটেডের।
আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস
দুপুর ৩.০০, মোহনবাগান মাঠ
নাম্বার টেন স্পোর্টস অ্যাপ
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, কবে মিলবে ভ্যাকসিন? জানিয়ে দিল আইসিএমআর
-
ফের অগ্নিগর্ভ মণিপুর, কুকি জনগোষ্ঠীর ৪ জনকে নৃশংস হত্যা, ছাড় নেই শিশুরও!
-
ফের তৃষার সঙ্গে বিদেশ সফরে বিজয়! ভাইরাল ছবিতে আরও জোরালো সম্পর্কের গুঞ্জন
-
মঙ্গল থেকেই কলকাতায় হাঁসফাঁস গরম, বাড়বে তাপমাত্রা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
-
জলের দরে বিক্রি করে দিয়েছেন! সেই পন্থের সঙ্গে ডিনারে যেতে চান গোয়েঙ্কা, কেন?