Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Rishabh Pant

জলের দরে বিক্রি করে দিয়েছেন! সেই পন্থের সঙ্গে ডিনারে যেতে চান গোয়েঙ্কা, কেন? 

দল বদলালেও পন্থের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি বলেই জানিয়েছেন গোয়েঙ্কা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৩৩

options
link
জলের দরে বিক্রি করে দিয়েছেন! সেই পন্থের সঙ্গে ডিনারে যেতে চান গোয়েঙ্কা, কেন?  zoom
পন্থের সঙ্গে গোয়েঙ্কা। ফাইল ছবি।
Advertisement

২০২৫-এর আইপিএল মহানিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কও করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি পন্থ। এমনকী পন্থের সঙ্গে গোয়েঙ্কার ‘ঝামেলা’র ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এ হেন পন্থের সঙ্গেই ডিনারে যেতে চান এলএসজি কর্ণধার। 

দু’বছর লখনউয়ে থাকার পর তাঁকে ১৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে বিক্রি করে দিয়েছে গোয়েঙ্কার দল। দল বদলালেও পন্থের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি বলেই জানিয়েছেন গোয়েঙ্কা। এক পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দিল্লিতে ফেরার আগে পন্থের সঙ্গে কী কথা হয়েছিল? গোয়েঙ্কা বলেন, “শেষবার ওর সঙ্গে যখন কথা হয়েছিল, সেই সময় শুধু দলবদল নিয়ে আলোচনা হয়নি। আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী কী বিষয়ে তাঁদের কথা হয়েছিল, তা অবশ্য খোলসা করেননি গোয়েঙ্কা। শুধু বলেছেন, “ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করি, ভবিষ্যতে কোনও এক সময় ওর সঙ্গে বসে নৈশভোজ করার সুযোগ হবে।” লখনউয়ে যোগ দেওয়ার পর পন্থকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তাঁর নেতৃত্বে দু’বার দলকে প্লে-অফে তুলতে পারেনি লখনউ। গত মরশুমে ১৪ ম্যাচে পন্থ করেছিলেন ৩১২ রান। ছিল মাত্র একটি হাফসেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠেছিল। অধিনায়কত্ব এবং ব্যাটিং, দুই ক্ষেত্রেই তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

মাত্র চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে শেষ করেছিল লখনউ। মরশুম শেষে নেতৃত্ব ছাড়েন পন্থ। তার পরেই আসে দলবদলের খবর। তাঁকে দিল্লিতে ফেরত পাঠিয়ে কুলদীপ যাদবকে দলে নিয়েছে লখনউ। দিল্লিতে ফিরে আবারও নেতৃত্বের দায়িত্ব পেতে চলেছেন পন্থ। তবে পুরনো দলের মালিকের সঙ্গে তাঁর সম্পর্ক যে এখনও যথেষ্ট ভালো, গোয়েঙ্কার কথাতেই তার ইঙ্গিত মিলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.