টানটান উত্তেজনার মাঝে ‘বিগ বস বাংলা’য় কেটে গেল আরও একটা সপ্তাহ। রবিবার ‘দাদার দরবারে’ হল ‘বিগ বসে’র দুর্গের দ্বিতীয় এলিমিনেশন! দর্শকদের ভোটের নিরিখে বেরিয়ে গেলেন ইনফ্লুয়েন্সর জয়িতা চট্টোপাধ্যায়। একইদিনে দুর্গে প্রবেশ করলেন অপরাজিত জীতু কামাল।

আরও পড়ুন:
জমে উঠেছে বিগ বস বাংলা। শুরুর একসপ্তাহ পেরনোর আগেই দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। তারপর পেরিয়েছে গোটা সপ্তাহ। এই কয়েকদিনে ভিতরের সমীকরণ একেবারে বদলে দিয়েছে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে। প্রথম সপ্তাহে যারা একে অপরের সঙ্গে মিশে ছিলেন, এ সপ্তাহে দেখা গিয়েছে তাঁরাই একে অপরের বিরোধী। রবিবার দাদার দরবারে নমিনেটেড ছিলেন চারজন, দুর্নিবার সাহা, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ ও জয়িতা চট্টোপাধ্যায়। চারজনের মধ্যে কে বেরিয়ে যাবেন তা নির্ধারণের ভার ছিল দর্শকের হাতে। তাঁদের ভোটিংয়ের জেরেই এদিন বিগ বস বাংলা থেকে বেরিয়ে গেলেন জয়িতা।
মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে দুর্গ থেকে বেরিয়ে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হাসিমুখেই দেখা গেল তাঁকে। বললেন, “এত দ্রুত বেরিয়ে যাব ভাবিনি।” কিন্তু খেলার নিয়মে এই এলিমিনেশন তো হওয়ারই ছিল। পাশাপাশি দর্শক জানতই যে আজ অর্থাৎ রবিবার কে প্রবেশ করতে চলেছেন দুর্গে। তবে প্রতিযোগীদের তা অজানাই ছিল। এদিনই বিগ বস দুর্গে ঢুকে পড়লেন অভিনেতা জীতু কামাল। এবার কোন পথে এগোবে খেলা? দর্শকদের ধারণা রাজবীরকে টেক্কা দেবেন জীতু। সত্যিই কি তাই হবে? কারণ সঙ্গে কেমন সমীকরণ হবে অভিনেতার? দেখার অপেক্ষায় দর্শকরা।
সর্বশেষ খবর
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ শ্রী চরণীর! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের
-
শখের আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ছবিতে ছয়লাপ নেটদুনিয়া, আপনিও বানিয়ে ফেলুন এই উপায়ে