যুদ্ধের ইউক্রেনে সফরে গিয়ে কপালজোরে প্রাণরক্ষা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের। রবিবার ইউক্রেন থেকে ট্রেনে পোল্যান্ড যাচ্ছিলেন বরিস। তাঁর সঙ্গে ছিলেন সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখের উপদেষ্টা গুন্টার সাউটার-সহ ইউরোপের একাধিক কূটনীতিক, নিরাপত্তা উপদেষ্টারা। ঠিক সেই সময় আচমকাই পরপর ড্রোন হামলা শুরু করে রাশিয়া। এই ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন বরিস-সহ অন্যান্য কূটনীতিকরা।
ব্রিটেনের বিদেশমন্ত্রকের তরফে জানা গিয়েছে, সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস। সেখান থেকে ‘ইয়ালটা ইউরোপিয়ন স্ট্যাটেজি’ (YES) সম্মেলনে যোগ দিতে কিয়েভ থেকে ট্রেনে পোল্যান্ড যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ট্রেনে ছিলেন অন্যান্য দেশের কূটনীতিক ও নিরাপত্তা উপদেষ্টারা। তখনই হঠাৎ পোল্যান্ডের দোরোহুস্ক এবং ইউক্রেনের ইয়াহোদিন সীমান্তে ড্রোন হামলা শুরু করে রাশিয়া। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে ভিভিআইপিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তাঁরা। ইউক্রেনের তরফে জানা গিয়েছে, রাশিয়া হামলা চালালেও সেই হামলায় কারও কোনও ক্ষতি হয়নি। রাশিয়ার এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ ইউক্রেন ও পোল্যান্ড। পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
আরও পড়ুন:
ইউক্রেনের পক্ষ নিয়ে তাদের আরও অস্ত্র ও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার দাবি তুলেছেন বরিস। পাশাপাশি ইউক্রেনের পাশে দাঁড়াতে রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী।
এদিকে হামলার পরই রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন বরিস জনসন। ইউক্রেনের পক্ষে সওয়াল করে তাদের আরও অস্ত্র ও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার দাবি তুলেছেন তিনি। পাশাপাশি ইউক্রেনের পাশে দাঁড়াতে রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেনকে পূর্ণ সাহায্য করলেই তবেই এই যুদ্ধ শেষ করা সম্ভব হবে। রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছে পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। তিনি বলেন, রাশিয়ার এহেন আচরণের জেরেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইচ্ছে করেই ট্রেনটিকে নিশানা করেছিল রাশিয়া। ইউক্রেনের রেল ও বিদ্যুৎ পরিকাঠামোর পাশাপাশি রাশিয়া পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের উপরেও ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জুয়ার ঠেকে হানা দিতেই টার্গেট পুলিশ! সালারে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আক্রান্ত এএসআই
-
আজ লিস্টনের পরিবর্তে শুরু করতে পারেন অভিষেক, অ্যাডভান্টেজ ধরে রাখাই চ্যালেঞ্জ মোহনবাগানের
-
থানার শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু বন্দির
-
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, নন্দীগ্রামে মমতার বাজি কেন সেই সঞ্চিতা?
-
বিশ্বকর্মা পুজোর পরেই কলকাতার রাস্তা সংস্কারের কাজ শুরু পুরসভার