Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Russia

পরপর বোমা ফেলল রাশিয়া, এবার যুদ্ধের আগুন ন্যাটোভুক্ত দেশে! জবাব দেবে সামরিক জোট?

সংবাদমাধ্যমর খবর অনুযায়ী, এদিন সকালে পোল্যান্ডের ‘পিকেপি ইন্টারসিটি’ দ্বারা পরিচালিত ট্রেনটি কিয়েভ থেকে ওয়ারশয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে আচমকা ট্রেনটির উপর আছড়ে পড়ে একের পর এক রুশ ড্রোন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২০:৫৫

options
link
পরপর বোমা ফেলল রাশিয়া, এবার যুদ্ধের আগুন ন্যাটোভুক্ত দেশে! জবাব দেবে সামরিক জোট? zoom
যাত্রীবাহী ট্রেনে ভয়ংকর হামলা রাশিয়ার। ছবি: সংগৃহীত।
Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগুন এবার পৌঁছে গেল ন্যাটোভুক্ত পোল্যান্ডে! রবিবার পশ্চিম ইউক্রেনে পোল্যান্ড সীমান্তের খুব কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়ংকর হামলা চালাল মস্কো। তবে ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।  

সংবাদমাধ্যমর খবর অনুযায়ী, এদিন সকালে পোল্যান্ডের ‘পিকেপি ইন্টারসিটি’ দ্বারা পরিচালিত ট্রেনটি কিয়েভ থেকে ওয়ারশয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে আচমকা ট্রেনটির উপর আছড়ে পড়ে একের পর এক রুশ ড্রোন। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। ট্রেনটিতে ২০৬ জন যাত্রী ছিলেন। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এই হামলার জেরে প্রায় ছ’ঘণ্টা ব্যাহত থাকে পরিষেবা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে পোল্যান্ডের কাছে রুশ আক্রমণকে মোটেই হালকাভাবে দেখছেন না বিশ্লেষকরা। কারণ, পোল্যান্ড ন্যাটোভুক্ত দেশ। সামরিক জোটটির নিয়ম অনুযায়ী, ন্যাটোভুক্ত কোনও দেশে হামলা হলে বাকি সদস্যদেশগুলি তার পাশে দাঁড়াবে। সামরিক সাহায্য করবে। তাই বিশ্লেষকরা মতে, মস্কোর এহেন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ন্যাটোর শক্তি পরীক্ষা করা। সামরিক জোটটি কতটা ঐক্যবদ্ধ, সেটাও পরীক্ষা করা। সেই কারণেই রবিবারের হামলাকে ভ্লাদিমির পুতিনের ‘ন্যাটোর শক্তি পরীক্ষার’ কৌশল হিসাবেই দেখছেন তাঁরা। বলে রাখা ভালো, রাশিয়া যদি পোল্যান্ডে হামলা চালায়, তাহলে তার প্রভাব শুধু পোল্যান্ডেই সীমাবদ্ধ থাকবে না। গোটা ইউরোপের নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। প্রশ্ন হল, রাশিয়া পোল্যান্ডে সরাসরি হামলা চালালে তার জবাব দেবে ন্যাটো? সেটাই দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.