দুর্গাপুজোর তুমুল ব্যস্ততা চলছে চতুর্দিকে। কুমোরটুলি থেকে পুজো উদ্যোক্তা – সর্বত্রই জোর তোড়জোড়। আপনিও কি বাড়িতে দুর্গাপুজোর পরিকল্পনা করছেন? কোথায় প্রতিমা স্থাপন করছেন, তার উপর নির্ভর করে অনেক কিছুই।
চলুন জেনে নেওয়া যাক বাস্তুমতে কোথায় প্রতিমা স্থাপন করা উচিত:
আরও পড়ুন:
- বাস্তু অনুযায়ী প্রতিমা স্থাপন করা উচিত বাড়ির উত্তর-পূর্ব দিকে। তাতে মানসিক শান্তি পাবেন।
- উত্তর-পূর্বদিকে কোনও জায়গা না থাকলে উত্তর-পশ্চিম দিকেও রাখতে পারেন।
- তবে খেয়াল রাখতে হবে ভক্তদের মুখ যেন দক্ষিণ কিংবা পূর্ব দিকে থাকে।
- বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব দিকে মুখ থাকলে চেতনা জাগ্রত হয়। আর দক্ষিণ দিকে মুখ করে ভক্তরা থাকলে মানসিক শান্তি আসবে।
কোনদিকে প্রতিমা রাখবেন না:
- ভুলেও প্রতিমা দক্ষিণ দিকে রাখবেন না।
- এইদিকে মুখ করে বিগ্রহ স্থাপন করলে পারিবারিক সুখশান্তি নষ্ট হতে পারে।
প্রতিমার মাপ:
বাড়িতে প্রতিমা স্থাপনের ক্ষেত্রে প্রতিমার মাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, মাপে সামান্য গন্ডগোল হলে সংসারের ক্ষতি হতে পারে। সম্মানহানি এমনকী আর্থিক সমস্যায় জেরবার হতে পারে আপনার জীবন। ৩ ইঞ্চির বেশি মাপের প্রতিমা ভুলেও বাড়িতে রাখবেন না। তাতে আপনার সর্বনাশ হতে পারে।
দেবীর গাত্রবর্ণ:
বাড়িতে প্রতিমা নিয়ে আসার ক্ষেত্রে দেবীর গাত্রবর্ণও দেখে নেওয়া প্রয়োজন। কারণ, কোন রঙের প্রতিমা রাখছেন তার উপরেও আপনার শ্রীবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কযুক্ত। বাস্তুশাস্ত্র অনুযায়ী, হালকা হলুদ, সবুজ এবং গোলাপি রঙের প্রতিমা বাড়িতে নিয়ে আসাই শুভ। তাতে আপনার ভাগ্যোন্নতি হবে। শ্রীবৃদ্ধি এবং আর্থিক উন্নতিও হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের
-
এবার ‘বিগ বস বাংলা’ থেকে বাদ ইনফ্লুয়েন্সর জয়িতা, দুর্গে এন্ট্রি জীতুর
-
শখের আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ছবিতে ছয়লাপ নেটদুনিয়া, আপনিও বানিয়ে ফেলুন এই উপায়ে
-
রেজিনগরে ফের রবিউলের ওপর ভরসা মমতা শিবিরের! কতটা কঠিন লড়াই? কী বলছে ঋত তৃণমূল?
-
‘বিগ বসে’র মঞ্চে সানিয়া-সাইনাদের অপমান! প্রকাশ্যে ক্ষমা চাইলেন মেরি কম