Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Indonesia

মাঝসমুদ্রে উলটে গেল জাহাজ! ইন্দোনেশিয়ায় ভয়ংকর দুর্ঘটনায় মৃত অন্তত ৬, নিখোঁজ ১৩০

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার জাহাজটি পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানের উদ্দেশে রওনা দিয়েছিল। জাহাজটিতে মোট ২১৩ জন যাত্রী এবং ৩০ জন জাহাজকর্মী ছিলেন। রবিবার রাত ২টো নাগাদ আচমকা জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৩০

options
link
মাঝসমুদ্রে উলটে গেল জাহাজ! ইন্দোনেশিয়ায় ভয়ংকর দুর্ঘটনায় মৃত অন্তত ৬, নিখোঁজ ১৩০ zoom
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি। প্রতীকী ছবি।
Advertisement

ইন্দোনেশিয়ায় ভয়ংকর দুর্ঘটনা। মাঝসমুদ্রে উলটে গেল একটি যাত্রীবাহী জাহাজ। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ প্রায় ১৩০।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার জাহাজটি পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানের উদ্দেশে রওনা দিয়েছিল। জাহাজটিতে মোট ২১৩ জন যাত্রী এবং ৩০ জন জাহাজকর্মী ছিলেন। রবিবার রাত ২টো নাগাদ আচমকা জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শোরগোল পড়ে যায়। জানা যায়, জাহাজটি শেষ অবস্থান ছিল বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী ডুডি পুরওয়াগান্ধি প্রথম জাহাজডুবির খবরটি প্রকাশ্যে আনেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বানজারমাসিনের উদ্ধারকারী দলের বক্তব্য, নিখোঁজ হওয়ার প্রায় দু’ঘণ্টা পর তাদের কাছে খবর আসে। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। একাধিক জলযান এই অভিযানে মোতায়েন করা হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে জাহাজটি উলটে গেল, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এই বিপর্যয়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে নিখোঁজ প্রায় ১৩০। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযানে রয়েছে দু’টি হেলিকপ্টারও। তবে খারাপ আবহাওয়ার কারণে তাদের অভিযান বারবার ব্যাহত হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.