Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Arjun Singh

রাতে রাস্তায় বাস থাকলেই জরিমানা! তবে বাসমালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুনের

বেআইনিভাবে বাস দাঁড় করানো নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশি কড়াকড়ির জেরেই নাইট পার্কিং নিয়ে জট তৈরি হয়েছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২১:৩৪

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২১:৩৪

options
link
রাতে রাস্তায় বাস থাকলেই জরিমানা! তবে বাসমালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুনের zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যে পালাবদলের পর রাতে রাস্তায় বাস পার্কিং নিয়ে সমস্যায় পড়েছেন বাস মালিকরা। রাস্তার উপরে বিনা অনুমতিতে বাস রাখলেই চলছে পুলিশের ধরপাকড়, জরিমানা। আর এই নিয়ে অতিষ্ঠ বাস মালিকরা। তবে নাইট পার্কিং নিয়ে জট কাটাতে হস্তক্ষেপ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, ৭০০ টাকা করে দিলেই মিটবে এই সমস্যা। রবিবার কাঁকিনাড়ার নারায়ণপুর স্টেডিয়ামে ফুটবল ফাইনালে এসে তাঁর সাফ কথা, “নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা দিতে হবে। সেটা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এতে কোনও অসুবিধা নেই। এখানে জটিলতা বলে কিছু ছিল না।”

বেআইনিভাবে বাস দাঁড় করানো নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশি কড়াকড়ির জেরেই এখন নাইট পার্কিং নিয়ে জট তৈরি হয়েছে। বাইপাস-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় বাস এক সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেন অর্জুন। বলেন, “রাজনৈতিক নেতাদের একটু স্পষ্ট অবস্থান নিতে হয়। পুরোপুরি আমলাতন্ত্রের উপর নির্ভর করলে যা সমস্যা হয়, বিগত সরকারগুলো বাংলায় ঠিক সেটাই করে গিয়েছে। সব কাজ একা আমলারা করতে পারে না, তার জন্য একটা রাজনৈতিক ইচ্ছাশক্তি প্রয়োজন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গে পরিবহণ দপ্তরে যোগ্য আধিকারিককে দায়িত্ব দেওয়ার পক্ষেও সওয়াল করেন মন্ত্রী। ডিরেক্টর বদলের প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সেখানে এখন একজন যোগ্য আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে কাজের গতি নিশ্চিতভাবেই বাড়বে।” দ্রুত প্রশাসনিক পদক্ষেপের নজির হিসেবে বর্ধমানে ১৩০টি মিনিবাসের ধর্মঘটের প্রসঙ্গও টানেন অর্জুন। তাঁর দাবি, রাত পৌনে চারটেয় খবর পেয়েই প্রিন্সিপাল সেক্রেটারিকে জানান। পরে জেলাশাসকের মাধ্যমে দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.