সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি৷ রাজ্যে আরও চারটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোল হবে। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ সব মিলিয়ে, রাজ্যের ২৩ জেলায় মোট ২৮ টি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার৷ তবে প্রথম মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয় এই প্রথম।
[গোষ্ঠীদ্বন্দ্ব মেটান, বিজেপিকে রুখতে নদিয়া জেলা নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর]
এমনিতেই মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে কেন্দ্রকে টেক্কা দিতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কমিটিও গঠন করেছে৷ কমিটির শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৪৬ জন সদস্য রয়েছেন কমিটিতে৷ মূলত, ওই কমিটির উদ্যোগেই রাজ্যজুড়ে গান্ধী-জয়ন্তী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গান্ধীজিকে নিয়ে স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে গান্ধীজির আদর্শকে এ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে লাগাতার পরিকল্পনা রূপায়নের কাজ চলছে৷ মনে করা হচ্ছে, মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে স্মরণে রেখেই রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে বাংলার সরকার৷
[তরুণীকে গণধর্ষণ, দুই যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের]
রাজ্যে শিক্ষার মান বাড়াতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ পড়ুয়াদের স্কুলমুখী করতে কন্যাশ্রী থেকে যুবশ্রী চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ সরকারি প্রকল্পের জেরে বেড়েছে উচ্চা শিক্ষায় উপস্থিতির সংখ্যা৷ ফলে, গ্রাম বাংলায় ছাত্রছাত্রীর ভিড় বাড়তে থাকায় এবার জেলায় জেলায় নয়া স্কুল-কলেজের খোলার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য৷
[পড়া না পারার ‘অপরাধ’, বেলুড়ে খুদে ছাত্রের গায়ে গরম খুন্তির ছেঁকা শিক্ষিকার]
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের