সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটকে বিতর্কিত আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, “বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল৷”
এদিন টুইটারে মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের বাজেট অর্থহীন, কর্মহীন এবং উদ্দেশ্যহীন৷ এই বাজেট দেশের ভবিষ্যতের জন্য কোনও অর্থবহন করে না৷ শুধু তাই নয়, বর্তমান কেন্দ্রীয় সরকার তার গুরুত্ব হারিয়েছে বলেও বক্তব্য মুখ্যমন্ত্রীর৷
A controversial #Budget2017 which is clueless, useless, baseless, missionless and actionless. Heartless 1/4
Advertisement— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2017
No roadmap for the country or the future from a government that has lost all its credibility 2/4
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2017
Tax payers still have restrictions on withdrawals. Remove all restrictions immediately. And where are the figures for #DeMonetisation? 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2017
Misleading. Full of jugglery of numbers and hollow words which mean nothing 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2017
এতেই থেমে নেই৷ বাজেটকে কেবল শব্দের খেলা দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, চলতি বছরের বাজেট কোনও পরিসংখ্যান বা নম্বর সম্পর্কে জনসাধারণকে অবগত করেনি৷ নোট বাতিলের পর অর্থনৈতিক অবস্থা ঠিক কোন খাতে বইছে সেই সম্পর্কেও কোনও কথা সঠিকভাবে বলা নেই বাজেটে৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “করদাতাদের এখনও টাকা তোলার ক্ষেত্রে নানা রকমের নিষেধাজ্ঞা রয়েছে৷ সরকারের উচিত অবিলম্বে সেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা৷”
এর পাশাপাশি, সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদের মৃত্যুতেও শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাংসদের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক৷ এর পাশাপাশি, ই আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মৃত সাংসদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, ৫০ বছর আগে কেরলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন আহমেদ৷ এরপর থেকে প্রায় এক টানা সেখানকার মানুষের সাহায্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন৷
(বাজেট ২০১৭ LIVE: বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কমে হল ৫%)
সর্বশেষ খবর
-
যুবরাজ বনাম ‘মহারাজ’! প্রিন্স উইলিয়ামসের সঙ্গে ম্যাচে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ সৌরভকে
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির