লাভ জেহাদের বলি! পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন গৃহবধূ! ঘরে ঢুকে গলা কেটে খুন করল প্রেমিক! যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ওহিদা খাতুন। বয়স ৩৪ বছর। তাঁর বাপের বাড়ি গুরাপ থানার আকবরপুর এলাকায়। দুই কন্যাসন্তানের মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এলাকারই বাসিন্দা গোপাল ক্ষেত্রপাল নামে এক যুবকের। মৃতার দিদি ফরিদা বিবি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি ওহিদার বাড়িতে ঢোকেন। শৌচালয়ের পাশে কাস্তে দিয়ে ওহিদার গলা কেটে পালিয়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ওহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পান্ডুয়া থানার পুলিশ গিয়ে ওহিদাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার মহিলার দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদার দাবি, গোপাল ক্ষেত্রপালই খুন করেছে। তিনি বলেন, “ওঁর দুই মেয়ে। একজনের বয়স সাত। অন্যজনের পাঁচ। আমরা বহুবার বোনকে বোঝাই। তারপরই গোপালের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিল। তার জেরেই ওহিদাকে খুন হতে হল। দোষীর ফাঁসি চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত